
চৈত্রের রোদে মাঠ-ঘাট ফেটে চৌচির,
তোমাকে হারিয়ে হৃদয়ও আমার অস্থির।
নিশিদিন পুড়ি আমি দহনেরই অনলে,
বিরহের এই জ্বালা কেবা বোঝে ভুবনে?
চৈত্রের শেষে ধরনী সাজবে নবরূপে,
আমার হৃদয় পুড়বে তবু তোমা বিহীন ধূপে।
তুমি ছাড়া বলো আর জুড়াবে কীসে প্রাণ?
তুমিই তো আমার শীতলতার আহ্বান।
কত নীরব রাত আমি জেগে কাটিয়েছি,
প্রভাত-লগনে তোমার নামে প্রার্থনা করেছি।
কাক ডাকা সন্ধ্যায় পথ চেয়ে থেকেছি,
তবুও তো তুমি ফিরে আর আসোনি।
অপেক্ষাতে আজ আমি বড় ক্লান্ত, জানো?
তবুও আশায় বাঁধি বুক, তুমি কি তা মানো?
প্রচণ্ড মেঘের শেষে যেমন বৃষ্টি ঝরে,
তেমনি করেই তুমি আসবে - হৃদয় ভরে।
- শামিউল ইসলাম তুষার
- পলাশবাড়ী, গাইবান্ধা।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.