

প্রিয় প্রাক্তন
চিঠি দিবসে তোমাকে লেখা আমার মনের ছোট এক খন্ড ভালোবাসা ,আজকের দিনে আমার খুব শখ,আর মায়ার তুমিটাকে লিখে রাখা মনের দেওয়ালে যদি কখনো পড়ে দেখো, শুধু জেনো দূরত্বে থেকেও আমি ছিলাম প্রতিটা অক্ষরে প্রতিটা শব্দে প্রতিটা লাইনে শুধু তোমার অপেক্ষায় । যেখানে থাকো ভালো থাকো ভালোবাসায় ।
ইতি অপরিচিত আমি
প্রিয় প্রাক্তন,
আজ সেই সেপ্টেম্বর। সময় কতটা বদলে গেছে, অথচ সেপ্টেম্বর এলেই কেন জানি পুরোনো কিছু কথা, কিছু স্মৃতি আবার মনে পড়ে যায়। মনে হয়, এই তো সেদিন আমাদের কত গল্প ছিল, কত কথা ছিল, কত স্বপ্ন ছিল। আজ তুমি আমার জীবনের অংশ নও, আমিও হয়তো তোমার জীবনে তেমন গুরুত্বপূর্ণ কেউ নই। তবুও সত্যি বলতে, কিছু মানুষকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, কিন্তু তাদের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে এত সহজে সরিয়ে দেওয়া যায় না। তোমার সঙ্গে কাটানো সময়গুলো হয়তো আমাদের কাছে এখন শুধুই অতীত। কিন্তু সেই অতীতের কিছু মুহূর্ত আমার কাছে এখনও খুব আপন। তোমার প্রতি কোনো অভিযোগ নেই, কোনো অভিমানও নেই। শুধু মাঝে মাঝে মনে হয়, আমাদের গল্পটা যদি একটু অন্যরকম হতো! যাই হোক, অতীতকে বদলানো যায় না। তাই আজ শুধু এটুকুই চাই—তুমি যেখানে থাকো, ভালো থেকো, সুখে থেকো। আমার কথা হয়তো আর তোমার মনে পড়ে না, কিন্তু তোমার কথা মাঝে মাঝে আমার মনে পড়ে যাবে। আজ সেই সেপ্টেম্বর… আর এই সেপ্টেম্বর আমাকে আবারও মনে করিয়ে দিল—কিছু সম্পর্ক শেষ হয়ে গেলেও, কিছু স্মৃতি কখনো শেষ হয় না। ভালো থেকো, প্রাক্তন।
ইতি অপরিচিত আমি
[caption id="attachment_14283" align="alignnone" width="338"]
প্রাক্তনের কাছে চিঠি[/caption]
প্রিয় প্রাক্তন,
অভিমানগুলো সময়ের সাথে ফুরিয়ে গেছে। রয়ে গেছে শুধু কিছু পুরোনো স্মৃতির ছাই, যেগুলো মাঝে মাঝে হঠাৎ মনে পড়ে যায়। হয়তো আমাদের গল্পের শেষটা সুন্দর ছিল না, কিংবা আমরা দুজন দুজনের জন্য সঠিক মানুষ ছিলাম না। তবুও একসময় তোমার সাথে কাটানো হাসি, আনন্দ আর ছোট ছোট মুহূর্তগুলো—সেগুলো তো মিথ্যে ছিল না। আজ বিশ্ব চিঠি দিবসে তোমাকে কোনো অভিযোগ জানাতে লিখছি না। ফিরে পাওয়ার ইচ্ছেও নেই। শুধু দূর থেকে একবার ধন্যবাদ জানাতে চাই—আমার জীবনের একটা সুন্দর অধ্যায় হয়ে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য এবং তোমার অজান্তেই আমাকে অনেক কিছু শিখিয়ে যাওয়ার জন্য। হয়তো কোনো এক নির্জন বিকেলে, পুরোনো কোনো গান শুনতে শুনতে হঠাৎ আমার কথা মনে পড়বে। হয়তো কয়েক সেকেন্ডের জন্য থেমে যাবে তোমার মন, ঠোঁটের কোণে ফুটে উঠবে একটুখানি হাসি। সেদিন শুধু এটুকু মনে রেখো—কেউ একজন তোমাকে সত্যিই খুব আপন করে চেয়েছিল। আমাদের গল্পটা শেষ হয়ে গেছে, কিন্তু তার সুন্দর স্মৃতিগুলোকে আমি কখনো অস্বীকার করব না। যেখানেই থাকো, নতুন মানুষটাকে নিয়ে খুব ভালো থেকো। তোমার জীবনে আমার জায়গাটা হয়তো নেই, তবুও তোমার ভালো থাকাটা আজও আমার কাছে সুন্দর একটা প্রার্থনা।
ইতি, তোমার একসময়কার মানুষ।
[caption id="attachment_14282" align="alignnone" width="337"]
প্রাক্তনের কাছে চিঠি, না বলা কথা চিঠি[/caption]
প্রিয় প্রাক্তন,
জানি না এই চিঠিটা তোমার কাছে পৌঁছানোর পর তুমি কী ভাববে। হয়তো অবাক হবে, হয়তো হাসবে, কিংবা হয়তো একবারের জন্য হলেও আমাদের পুরোনো দিনগুলোর কথা মনে পড়বে। অনেকদিন হয়ে গেছে আমাদের কথা হয় না। তবুও সত্যিটা হলো, কিছু মানুষকে দূরে সরিয়ে রাখা যায়, কিন্তু মন থেকে সরিয়ে ফেলা যায় না। তুমি আমার জীবনে এখন আর নেই, কিন্তু তোমার সঙ্গে কাটানো সময়গুলো এখনো আমার স্মৃতির একটা অংশ হয়ে আছে। তোমার ওপর আমার অনেক অভিমান ছিল, এখনো হয়তো আছে। কিন্তু সেই অভিমানের আড়ালে যে মানুষটাকে একসময় খুব আপন ভেবেছিলাম, তার জন্য আজও কোথাও একটা মায়া রয়ে গেছে। কখনো কি তোমারও আমার কথা মনে পড়ে? কখনো কি পুরোনো কোনো গান শুনে, কোনো জায়গা দেখে, কিংবা হঠাৎ কোনো স্মৃতিতে আমার কথা মনে পড়ে যায়? হয়তো তুমি এগিয়ে গেছো। আমিও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু কিছু সম্পর্ক শেষ হয়ে গেলেও তাদের রেখে যাওয়া অনুভূতিগুলো এত সহজে শেষ হয় না। তোমাকে ফিরে পাওয়ার দাবি নিয়ে লিখছি না। শুধু বলতে ইচ্ছে হলো—তুমি আমার জীবনের একটা সুন্দর অধ্যায় ছিলে। আর সেই অধ্যায়টা শেষ হলেও, তার কিছু পৃষ্ঠা আমি হয়তো কোনোদিন ভুলতে পারব না। ভালো থেকো। সত্যিই ভালো থেকো। আর কোনোদিন যদি আমার কথা মনে পড়ে, মনে রেখো—কেউ একজন তোমাকে একসময় খুব মন থেকে ভালোবেসেছিল।
ইতি অপরিচিত আমি
প্রিয় প্রাক্তন,
অভিমানের দাঁড় টেনে নতুন জীবন সূচনা করুক। দোয়া রইল, পৃথিবীতে মানুষ একবারেই আসে।
ইতি অপরিচিত আমি
[caption id="attachment_14284" align="alignnone" width="342"]
প্রাক্তনের কাছে চিঠি[/caption]
প্রিয় প্রাক্তন,
খুব ভালোবাসি তোমাকে, আমার ভালোবাসা অভিনয় ছিল না। আমি তোমার কাছে কখনো প্রিয় হতেই পারিনি।আজ হয়তো তুমি আমাকে ছাড়া অনেক ভালো আছো।বিশ্বাস করো আমার শ্বাস নিতেও কষ্ট হয়,আমি তো ভালো থাকতে পারছি না। আফসোস আমি কখনো তোমার হতে পারলাম না। ভালো থেকো তুমি আমাকে ছেড়ে। তোমার নিখুঁত অভিনয়ের কাছে আমি হেড়ে গেছি প্রিয়।
ইতি, তোমার একসময়কার মানুষ।
প্রিয় প্রাক্তন.
হয়তো কোনো একদিন স্ক্রল করতে করতে এই লেখাটা তোমার চোখে পড়বে। আমি জানি, এখন আর আমাদের মধ্যে কোনো কথা হয় না, কোনো অভিযোগও নেই। কিন্তু কিছু কথা বুকের ভেতর পাথর হয়ে জমে আছে, যা কখনো সরাসরি বলা হয়নি।একটা সময় আমরা কতই না স্বপ্ন দেখতাম! কিন্তু আজ আমরা একে অপরের কাছে স্রেফ অচেনা দুজন মানুষ। মাঝেমধ্যে ভাবি, সময় কতটা নিষ্ঠুর হতে পারে। যে মানুষটা আমার হাসির কারণ ছিল, আজ সে-ই আমার দীর্ঘশ্বাসের নাম। আমি সবসময় বলতাম তুমি একসময় না একসময় আমাকে ছেড়ে যাবেই... আর তুমি ঠিক তার উল্টোটা বলতে। হাসতে হাসতে বলতে, "পাগল নাকি! আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না।" আজ যখন পেছনে ফিরে তাকাই, দেখি আমার সেই আশঙ্কাই সত্যি হলো। তুমি ঠিকই তোমার পথ বেছে নিলে, আর আমি আমার সেই চেনা একাকিত্বে ফিরে এলাম। তোমার দেওয়া কথাগুলো এখন কেবলই বিষণ্ণ স্মৃতি। মাঝে মাঝে তোমার কথা খুব মনে পড়ে, তবে ফিরে পাওয়ার জন্য নয়—বরং এই ভেবে যে, মানুষ এত দ্রুত বদলে যেতে পারে!
ভালো থেকো তোমার নিজের মতো করে। আমার সেই চিরচেনা "তুমি" মানুষটা হয়তো হারিয়ে গেছে, কিন্তু তার প্রতি ভালোবাসাটা আজও কোথাও রয়ে গেছে। আমি রয়ে গেলাম তোমার গল্পের এক পুরনো অধ্যায়।
ইতি, কোন এক বেকার প্রমিক।
[caption id="attachment_14285" align="alignnone" width="341"]
প্রাক্তনের কাছে চিঠি[/caption]
প্রিয় প্রাক্তন,
কিছু অভিমান হয়তো দূরত্ব বাড়ায়, আবার কিছু অভিমানই ফিরে আসার অজুহাত হয়ে দাঁড়ায়। জানি না, আমাদের গল্পটা সত্যিই শেষ হয়ে গেছে কি না তবু মনটা আজও শেষ কথাটা মানতে চায় না। পুরোনো কষ্টগুলো ভুলে, না-বলা কথাগুলো একবার বলা যায় না? আমি কিন্তু তোমারে ভালোবাসার জন্য আমৃত্যু বাচবোনা। ইহকালে আমার এই আয়ুকালেরো একটা নির্দিষ্ট সীমা আছে। কিন্তু এই চিঠিতে তোমারে বলা আমার বলা মিনতি কথাগুলো,আমার অনুপস্থিতিতেও সময় অসময়ে তোমার কানের ডগায় কড়া নাড়বে। এই অভিমানের দেয়ালটা ভেঙে, পুরোনো সব দূরত্ব মুছে নতুন অনুরাগের জন্ম দিয়ে আবারও কি ফিরে আসা যায় না? হয়তো আগের মতো নয়, নতুন করে, নতুন কোনো অনুভূতি নিয়ে দুজন অপরিচিত মানুষের মতো আবারও কি একে অপরকে চেনা যায় না?
ইতি, তোমার একসময়কার মানুষ।
তোমার জন্য অপেক্ষমান একজন মানুষ।
তোমার নাম হয়তোবা এটা কাস্পিয়া নূর তিয়াশা
আমি তোমাকে অনেক নাম দিছি প্রিয়া, টিস্যু আরো অনেক কিছু ইত্যাদি
অবহেলায় ছটফট আমি আগের মত হয়ে যাচ্ছি
তুমি দেখবা না এই মেসেজটা প্রিয়া
অপেক্ষার প্রহর যে এত কঠিন প্রিয়া আমি আগে জানতাম না
এই অপেক্ষা পথটা যদি কঠিন না হত আমার জন্য অনেক সহজ হয়ে যেত!
আমি জানি না এখন তুমি কেমন হয়ে গেছো তার জন্য আমি তোমাকে এত বিরক্ত করি না ব্যস্ত থাকো তুমি ঘুমিয়ে থাকো মিস করি প্রিয়া!
প্রিয় প্রতারক,
আজ বিশ্ব চিঠি দিবস। তুমি জানো তোমার জন্য প্রতি বছর চিঠি দিবসে চিঠি লিখতাম, কিন্তু কখনো তোমাকে দেওয়া হয়নি। তাই আজ ভাবলাম খাতা কলমে না ফোনের কিবোর্ড এ মনের কথাগুলো লিখবো। কিছু কথা মুখে বলা যায় না, কিছু অনুভূতি সময়ের সঙ্গেও মুছে যায় না—তাই আজ লিখতে বসলাম। আজ প্রায় চার বছর হয়ে গেল তোমার সঙ্গে তেমন আমার কথা হয় না, দেখা হয় না। চার বছর—সময়ের হিসাবে খুব দীর্ঘ একটা সময়। এই সময়ের মধ্যে আমাদের দুজনের জীবনই হয়তো অনেক বদলে গেছে। তুমি হয়তো তোমার নিজের পৃথিবী গড়ে নিয়েছ, অন্য কারও হাত ধরে সংসার সাজিয়েছ। হয়তো এখন তোমার ব্যস্ত জীবনে আমার কথা একটিবারও মনে পড়ে না। আর সত্যি বলতে, তোমার মনে আমাকে রাখতেই হবে—এমন কোনো অধিকারও আমার নেই। কিন্তু জানো, মানুষ সবকিছু ভুলে যেতে পারে না। কিছু মানুষ জীবনে আসে, কিছু সময় থাকে, তারপর একদিন দূরে চলে যায়। কিন্তু তারা চলে গেলেও তাদের রেখে যাওয়া অনুভূতিগুলো থেকে যায়। তুমি আমার জীবনে ঠিক তেমনই একজন। তোমার সঙ্গে অনেকদিন হলো কথা নেই, তোমাকে দেখিনা—তবুও তোমার জন্য আমার ভেতরে যে অদ্ভুত টানটা ছিল, সেটা আজও কোথাও হারিয়ে যায়নি।
আমি জানি, তোমাকে ফিরে পাওয়ার কোনো গল্প আমাদের জন্য লেখা নেই। তোমার জীবনে এখন অন্য একজন মানুষ আছে, অন্য এক পৃথিবী আছে। সেই পৃথিবীর প্রতি আমার সম্পূর্ণ সম্মান আছে। আমি তোমার জীবনে কোনো অশান্তি চাই না, কোনো প্রশ্ন তুলতে চাই না, কোনো পুরোনো সম্পর্কের দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াতেও চাই না। আচ্ছা তোমার প্রিয় মানুষের নাম ও তো আমার নামে নাম (রাকিব), তুমি কি তাকে নাম ধরে ডাকো? আমাকে তো নাম ধরেই ডাকতে। আমি তোমাকে একসময় খুব ভালোবাসতাম। আজও তোমাকে অনেক ভালোবাসি।
হয়তো সেই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই, কোনো প্রত্যাশা নেই, কোনো অধিকার নেই—তবুও অনুভূতিটা মিথ্যে হয়ে যায়নি। তোমাকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা হয়তো করেছি। নিজেকে বুঝিয়েছি, সময় সবকিছু বদলে দেয়। কিন্তু সময় আমাকে তোমাকে ভুলতে শেখায়নি; বরং শিখিয়েছে—কখনো কখনো কাউকে ভালোবেসে যেতে হয় কোনো পাওয়ার আশা ছাড়াই। তুমি আমার জীবনে ফিরে আসবে—এমন কোনো অপেক্ষা আমি করি না। তোমার কাছে কোনো উত্তরও চাই না। শুধু চাই, তুমি যেখানেই থাকো, ভালো থেকো। তোমার জীবনটা সুন্দর হোক। যে মানুষটির সঙ্গে তুমি আজ তোমার পৃথিবী ভাগ করে নিচ্ছ, তার সঙ্গে তোমার প্রতিটি দিন শান্তি আর ভালোবাসায় ভরে উঠুক। আচ্ছা আমার কথা কি কখনো তোমার মনে পড়ে,আর যদি কোনো এক নিরিবিলি সন্ধ্যায়, হঠাৎ কোনো পুরোনো স্মৃতি তোমার মনে পড়ে যায়, আর সেই স্মৃতির ভিড়ে আমার কথাটাও এক মুহূর্তের জন্য মনে পড়ে—তাহলে শুধু এটুকু মনে রেখো, পৃথিবীর কোথাও একজন মানুষ ছিল, যে তোমাকে সত্যিই ভালোবেসেছিল। তোমাকে পাওয়ার জন্য নয়, তোমাকে নিজের করে রাখার জন্য নয়—শুধু তোমাকে ভালোবেসেছিল।
হয়তো আমাদের গল্পটা পূর্ণতা পায়নি। হয়তো কিছু গল্পের শেষ হয় না—শুধু মানুষগুলো আলাদা হয়ে যায়। তবুও তোমার সঙ্গে কাটানো সময়গুলো আমার জীবনের এমন কিছু পৃষ্ঠা, যেগুলো আমি ছিঁড়ে ফেলতে পারিনি। হয়তো কোনোদিন পারবও না। তুমি ভালো থেকো। খুব ভালো থেকো। যদি কখনো তোমায় নিজেকে একা মনে হয়, মনে রেখো হাজার মাইল দূরত্ব থেকে ও কেউ একজন তার প্রার্থনায় তোমাকে মনে রেখেছে। আর আমার কথা মনে রেখো বা না রেখো— আমি তোমাকে ভালোবেসেছিলাম, এবং জীবনের কোনো এক নীরব কোণে তোমার জন্য সেই ভালোবাসার একটু আলো হয়তো সবসময়ই থেকে যাবে।
ইতি, তোমার এক সময়কার প্রিয় মানুষ।
প্রিয় প্রাক্তন
যদি জানতাম তুমি আসবে, তবে পুরো পথজুড়ে কাঁ'টা বিছিয়ে দিতাম সেই ভয়ে আর এলে না তো তুমি!
ইতি , তোমার অতীত
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.