ফাগুনের প্রেম কলমে রাফিয়া ইসলাম চাঁদনী

ফাগুনের প্রেম
রাফিয়া ইসলাম চাঁদনী

প্রেম তুমি নীরব কেন??
ফাগুন এসেছে ধরায়।।
আঁচল পাতিয়া নিবেনা তুমি বকুল কুঁড়ায়??

দক্ষিণ দুয়ার গেছে খুলে,,
ফাগুন এসেছে বলে!!
প্রেম তুমি আর নীরব থেকো না বসন্ত মাখো অঙ্গে।।

ফুটেছে কি ভালোবাসার ফুল??
প্রেমের সমীরে তোমার হয়েছে কি অধীর আকুল??
এখনো চোখ মেলে দেখোনি??
প্রেম,,এমন উন্মাদ তুমি!!

কোথায় তোমার নব ভালোবাসার সাজ??
অপেক্ষার প্রহর বহিয়া প্রেম তোমার এসেছে কি??
হয়েছে কি ভালোবাসার আগমন??

প্রেম,,তোমার নামে আজ কবিতা লিখতে চাই।।
নবীন কাব্য রচনা করে ফাগুনের প্রেম ছুঁতে চাই।।

আরো পড়ুনঃ  বউকে নিয়ে কবিতা | বউয়ের সমীপে কলমে মোহাম্মদ শিমুল ঢালী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *