বর্ষায়_খুঁজি_ভালোবাসা  কলমেঃ- তৈয়্যবুর রহমান ফরাজী 

     বর্ষায়_খুঁজি_ভালোবাসা         তৈয়্যবুর রহমান ফরাজী 

জানো কি বর্ষা?
তোমায় খুঁজি ভালোবাসা।
যখন গ্রীষ্মের তাপে,
দগ্ধ শরীর আনচান করে।
সারাটা দুপুর তোমায় ঘিরে ,
ভালোবাসার ব্যাকরন বেড়াই খুঁজে।
তাতে কোন ভরসা জাগানো,
শীতল হাতের স্পর্শ নাই।
সারাটা দুপুর তোমার,
অপেক্ষায় দিন কাটাই।
চেনা চালচিত্রের বাইরে ভাবি,
কখন ঝরবে বর্ষা বৃষ্টি ,
আমার বুকের পরে।
উদ্দাম গতিতে বেড়াবো ছুটে,
রাতের স্রোতে, মিলব তোমা সনে।
জানো কি বর্ষা?
তোমায় পেলে আমি।
ভালোবাসার নানা রঙে,
সতেজ হয়ে সাজাতে পারি,
আমার ছোট্ট বাগানখানি।

আরো পড়ুনঃ  ঋতু-বদল নিয়ে কবিতা | ঋতু-বদল কলমে মাহিম শাহারিয়ার হামিম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *