তোমায় অনেক ভালোবাসি মা | ভালোবাসি কলমে কানিজ ফাতেমা রুকু

তোমায় অনেক ভালোবাসি মা | ভালোবাসি কলমে কানিজ ফাতেমা রুকু

ভালোবাসি
কানিজ ফাতেমা রুকু

ভালোবাসি
হ্যা ভালোবাসি,
মা তোমায় অনেক বেশি

যখন আমরা ফোনে বলি
হাজার রকম কথা
ইচ্ছে হয় শেষ না হোক
থাকি সারা বেলা।

খাইছি কিনা বলো যখন
শুনে মন ভরে,
খাওয়ার কথাই ভুলে যাই
তোমার ফোনটা পেলে।

আসবো কবে বলো যখন
যদি বলি দেরি,
তোমার শুকনো কথা
মা,,,আমি বুঝতে পারি।

শুনো যখন আসছি বাড়ি
থাকো কেন উদাসী,
ভালোভাবেই আসবো
চিন্তার নাই বাড়াবাড়ি।

সবার আগে বাসায় এসে
যখন দেই ডাক,
মা তুমি কোথায় আছো
অনেক জোরে দেই হাঁক

আমি যখন দৌড়ে এসে
তোমায় জড়িয়ে ধরি
ইচ্ছে হয় এভাবেই থাকি
মা তোমায় নিয়ে,
সারাজীবন ভরি।

তোমায় অনেক ভালোবাসি মা

 

আরো পড়ুনঃ  ৩৯ টি ঈদ নিয়ে কবিতা, স্ট্যাটাস, ক্যাপশন ও কিছু কথা ২০২৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *