মোনাজাত নিয়ে কবিতা | ফরিয়াদ কলমে উম্মি হুরায়েরা বিলু

 ফরিয়াদ
 উম্মি হুরায়েরা বিলু

পরিক্ষাটা এসেই গেলো
পারি না তো কিছু,
যা পড়ি তা যাই যে ভুলে
কষ্টে মাথা নিচু।

স্বপ্ন দেখে বাবা আমার
হবো অনেক বড়ো,
প্রভু তুমি আমার জন্য
একটু কিছু করো।

মেধাটাকে দেও বাড়িয়ে
থাকে যেনো মনে,
সকাল সন্ধ্যা করি দোয়া
প্রভু তোমার সনে।

আমার এ হাত ফিরিয়ে তুমি
দিও না কো কভু,
মনে খারাপের মতো কিছু
করো না কো প্রভু।

দিনের শেষে মুখের হাসি
দেও ফিরিয়ে দেও,
আমার কষ্ট বিষন্নতা দূর
করে তুমি নেও।

বাবা মায়ের মুখে হাসি
আনতে যেনো পারি,
তোমার কাছে মোনাজাতে
এই দোয়া ই করি।

আরো পড়ুনঃ  রহস্যময় স্রষ্টা ও চাঁদ শিরোনামে ২ টি কবিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *