খোশ আমদেদ রামাদান কলমে শাহনূর আলম মাহির 

খোশ আমদেদ রামাদান

খোশ আমদেদ রামাদান
‎শাহনূর আলম মাহির 

‎খোশ আমদেদ, প্রিয় রামাদান
‎বাতাশে বইছে জান্নাতি ঘ্রাণ। 
‎আকাশের ঐ বাঁকা চাঁদ তুমি
‎তুমি নির্মল করে দাও মুমিনের প্রাণ।

‎মিনারের কণ্ঠে আজানের সুর,
‎ভেসে যায়  সমীরণে দূর বহুদূর।
‎সেহরির ডাক পড়ে ঘরে ঘরে আলো।
‎ফজর শেষে দেখি বরকতি ভোর।

‎খোশ আমদেদ, প্রিয় রামাদান 
‎আধাঁর হৃদয়ে করো, জ্যোৎস্নার চাষ।
‎অপেক্ষা কাটিয়ে তুমি আবার এলে 
‎হৃদয় মঞ্জিল সাজাও তুমি – করুণার মাস।

‎তুমি শেখালে সংযতবাক, 
‎পূণ্যের পথে চলতে।
‎তুমি নিয়ে এলে রহমত সাথে, 
‎কুরআনের কথা বলতে।

‎খোশ আমদেদ, প্রিয় রামাদান
‎মসজিদ জুড়ে তিলাওয়াতের সুর।
‎বাচ্চারা মেতে উঠে – পাঞ্জাবি টুপি
‎মসজিদে ছুটে যায় সকাল দুপুর।

আরো পড়ুনঃ  আমি কবি নই!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *