ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
মাহজাবীন তাসনীম রুহী

মাতৃভাষা আজ প্রভাতের অলংকার ,
রক্তে লেখা জয়ের গান,
ত্যাগের বীজে ফুটে আছে
আমাদের এই প্রাণ।

লাল-সবুজের পতাকাতে
শহিদের অমর ডাক,
সাহস জাগায়, পথ দেখায়
অন্যায়ের বিরুদ্ধে হাক।

আর সেই ভাষা—মায়ের ভাষা
যার জন্য ঝরেছিল রক্ত,
একুশের সেই প্রভাত এখনো
করে হৃদয়কে শক্ত।

ভাষা শহিদদের মহান ত্যাগ
শব্দে দেয় স্বাধীন সুর,
তাদের কারণেই বলি আজ
বাংলা আমার গর্ব-নূর।

হে সকল শহিদ, নতশিরে আজ
শ্রদ্ধা জানাই প্রাণ ভরে,
তোমাদের স্বপ্ন বাঁচিয়ে রাখব
কর্মে, কথায়, অন্তরে।

যতদিন বাংলা উচ্চারিত হয়
এই আকাশের তলে,
ততদিন তোমাদের অমর নাম
রবে হৃদয়ের গভীর কলে।

আরো পড়ুনঃ  আফসোস কলমে এস এম ইসকান্দর মীর্জা চৌধুরী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *