বাবাকে নিয়ে চিঠি | প্রিয় বাবার প্রতি ভালোবাসা ও আবেগের চিঠি

বাবাকে নিয়ে চিঠি | প্রিয় বাবার প্রতি ভালোবাসা ও আবেগের চিঠি

বাবাকে নিয়ে চিঠি

 

প্রিয় বাবা,

তোমার ওই ক্লান্ত চোখের আড়ালে লুকিয়ে থাকা নিঃশব্দ কান্না আর বুকভরা ভালোবাসা আমি আজ অনুভব করতে পারি। নিজের সব স্বপ্ন আর সুখ বিসর্জন দিয়ে, আমাদের একটু ভালো রাখার জন্য তুমি যেভাবে আজীবন নিজেকে ক্ষয় করেছ, তার কোনো তুলনা হয় না। তোমার দেওয়া প্রতিটি শিক্ষা আর ত্যাগ আজ আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে আছে। যদি কোনোদিন সুযোগ পাই, তবে নিজের জীবনের সবকিছু দিয়ে হলেও তোমার ওই পরিশ্রমি মুখের একটুখানি হাসি আর মানসিক শান্তি ফিরিয়ে দিতে চাই; তুমি ছাড়া আমার এই পৃথিবীর সবটাই শূন্য।

ইতি, তোমার ছোট্ট পাখি

 

 

মৃত্যুর কাছ থেকে আমাকে যারা ফিরিয়েছে, যাদের ছায়ায় স্নিগ্ধ ভালোবাসায় আমি ঢেকে আছি, যাদের ছাড়া আমি জীবন কল্পনা করতে পারি না। চিঠি খানা সেই গরবিনী পিতা মাতাকে। ভালোবাসি আপনাদের।

 

বাবাকে নিয়ে চিঠি, বাবার কাছে চিঠি
বাবাকে নিয়ে চিঠি, বাবার কাছে চিঠি

 

প্রিয় বাবা ও মা,

আমি অনেক সময় তোমাদের কষ্ট দিয়েছি কিন্তু বিশ্বাস করো আমার কিন্তু এরপর খুব কষ্ট লাগে। আমি তোমাদের খুব ভালোবাসি কিন্তু আমি প্রকাশ করতে পারি না। আমি খুব পাষান হৃদয়ের। তোমাদের আমি কখনো বলতে পারবো না কিন্তু আমি তোমাদের খুব ভালোবাসি। আমি একটু বেশি রাগী আর বদমেজাজি। আমাকে একটু ক্ষমা করে দিও।আমি যদি তোমাদের কিছু মুহূর্তের জন্য জড়িয়ে ধরতে পারতাম। আর আমি আমার ভাইদেরও ভালোবাসি কিন্তু আমিতো তাদের সাথে সারাদিন ঝগড়া করি। ভালো থেকো আমার আম্মু আর আব্বু। পৃথিবীতে তোমরা আমার সাথেই আছো, তোমাদের সাথে যেন আবার জান্নাতে দেখা হয়।

ইতি, তোমার ছোট্ট পাখি

 

 

 

প্রিয় বাবা,

আজ পহেলা সেপ্টেম্বর বিশ্ব চিঠি দিবসে তোমাকে নিয়ে লিখতে বসলাম…..তোমাকে নিয়ে আর কি বা লিখবো বাবা, যতই লেখবো জানি কম হয়ে যাবে তবু কিছু কথা লিখতে বসলাম…. বাবা তুমি সেই মানুষ যার জন্য আমাদের সকাল টা সুন্দর করে শুরু হয়, তুমি সেই মানুষ যে বট গাছের মতো ছায়ায় আগলে রেখেছো, বাবা তুমি হয়তো কোনো রাজা না তবে তোমার মেয়েদের তুমি কোনো রাজকন্যার থেকে কম যত্নে বড় করো নি…. আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে তোমার মতো একজন আদর্শ বাবা দিয়েছে আমার জীবনে…. আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন তোমাকে হাজার বছর হায়াত দান করেন….. কখনো তোমাকে জড়িয়ে ধরে বলা হয়নি…. তোমাকে অনেক ভালোবাসি আব্বু..!

ইতি, তোমার ছেলে 

 

 

 

প্রিয় বাবা,

বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু কখনো বলার সামর্থ্য হয়নি।

ইতি, তোমার ছেলে 

 

প্রিয় বাবার কাছে চিঠি, বাবাকে নিয়ে চিঠি
প্রিয় বাবার কাছে চিঠি, বাবাকে নিয়ে চিঠি

 

 

প্রিয় আব্বু,

তুমি আমার কাছে এমন এক সুখ যা আমি অন্য কারো মাঝে পাইনা। তুমি সবার থেকে স্পেশাল একজন মানুষ আমার জীবনে। তুমার জীবনে সবচেয়ে বেস্ট টা দিতে চেয়েছ আমাদের। আমাদের একটু হাসির পেছনে তুমার কত-শত অক্লান্ত পরিশ্রম, কত-শত ত্যাগ তা হয়তো আজও অজানা আমাদের কাছে। বাবা তুমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয়, কিন্তু তকদির,,,,, ! বাবা তুমাকে কখনো বলা হয়নি আমি তুমাকে কতটুকু ভালোবাসি l Love You Abbu তোমার পরপার জীবন সুখ ও শান্তিময় হোক। রব্বির হামহুমা কামা রব্বায়ানী সগীরা।

আরো পড়ুনঃ  ১১ টি গরম নিয়ে অনুচ্ছেদ, গল্প ও প্রবন্ধ ২০২৪

ইতি, তুমার আদরের ছোট্ট মেয়ে

 

 

 

আমার বাবা

তোমাকে ছাড়া ৬ বছর কাটালাম। তোমার সেই ছোট্ট মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে । নিজের প্রয়োজনী জিনিস কিনতে শিখছে। এখন একটা পুরো সংসার সামলাতে ও শিখছে। তোমাকে অনেক মিস করি।

ইতি, তোমার সন্তান

 

 

 

 

প্রিয় বাবা,

আজ তোমাকে একটা খোলা চিঠি লিখছি। জানি, এই চিঠি কোনো ডাকপিয়ন তোমার হাতে পৌঁছে দিতে পারবে না। তবুও বিশ্বাস করি, পৃথিবীর সব না-পাঠানো চিঠিরও একটা আকাশ থাকে— আর সেই আকাশেই তুমি আছো। বাবা, তুমি চলে যাওয়ার পর বুঝেছি, একটা মানুষের অনুপস্থিতি কত গভীর হতে পারে। আজও কোনো ভালো খবর পেলে সবার আগে তোমাকেই বলতে ইচ্ছে করে, কোনো কষ্ট এলে মনে হয়— “বাবা থাকলে হয়তো সব ঠিক হয়ে যেত।” তোমার হাতটা আর মাথায় পড়ে না, তবুও তোমার শেখানো সাহসটা আজও আমাকে বাঁচিয়ে রাখে। তুমি শিখিয়েছিলে মাথা নত না করে, সৎভাবে বেঁচে থাকতে। সেই কথাগুলোই আজ আমার সবচেয়ে বড় সম্বল। জানো বাবা, আমি এখনো তোমাকে নিয়েই গল্প করি। তোমার স্মৃতি আমার প্রতিদিনের প্রার্থনা, প্রতিটা নীরব সন্ধ্যার সঙ্গী। মানুষ বলে সময় সব ঠিক করে দেয়— কিন্তু আমি জানি, সময় শুধু শিখিয়ে দেয় কীভাবে তোমাকে ভীষণ মিস করেও বেঁচে থাকতে হয়।

যেখানেই থাকো, ভালো থেকো বাবা। আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

ইতি, তোমার মেয়ে।

 

 

 

 

 

 

প্রিয় বাবা

জানি না এই কথাগুলো কখনো তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারব কি না। জীবনের এতগুলো বছর কেটে গেল, কিন্তু কোনোদিন তোমাকে জড়িয়ে ধরে বলতে পারিনি—“বাবা, আমি তোমাকে ভালোবাসি।” ছোটবেলায় হয়তো বুঝতাম না, কিন্তু আজ বুঝি তোমার প্রতিটি ত্যাগের মূল্য কত বড় ছিল। তুমি নিজের কষ্ট লুকিয়ে আমাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছ। নিজের স্বপ্নগুলোকে পাশে সরিয়ে রেখে আমাদের স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করেছ। আমরা যখন নিশ্চিন্তে ঘুমিয়েছি, তখন হয়তো তুমি ভবিষ্যতের চিন্তায় রাত জেগেছ। বাবা, অনেক সময় তোমার সঙ্গে কথা বলিনি, অনেক সময় তোমার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করিনি। কিন্তু বিশ্বাস করো, আমার হৃদয়ের গভীরে তোমার জন্য যে শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা আছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আজ যদি তোমার সামনে দাঁড়াতে পারতাম, তাহলে শুধু একবার তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতাম—“বাবা, তোমার মতো মানুষ আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার সব ত্যাগ, সব ভালোবাসা আমি কখনো ভুলব না।”

আরো পড়ুনঃ  স্বপ্নের পথচলা কলমে জেরিন জাহান দিশা

তুমি সবসময় আমার শক্তি, আমার সাহস, আমার ভরসা হয়ে থাকবে। আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, দীর্ঘায়ু দান করুন এবং তোমার জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি ও সুখ দান করুন।

ইতি, তোমার স্নেহের পুত্র

 

 

 

 

 

 

প্রিয় বাবা,

ভালো তো বাসি অনেক, কিন্তু তোমার যে এখন ভালোবাসার থেকেও ফিনানশিয়াল সার্পোট দরকার ছিলো বেশি সেটাই আমি দিতে পারছিনা। মোট কথা তোমার জন্য কিছু করতে পারছিনা এই যন্ত্রণা আমাকে ক্ষনে ক্ষনে কাঁদায় ভিষণ আফসোস হয়, যে তুমি ১০ টাকা চাইলে আমাকে ৫০ টাকা দিতা সেই তোমার সামান্য প্রয়োজনেও আমি আসিনা এটা কি কম যন্ত্রণার? একদিন ভালো চাকরি হবে টাকা হবে, হবেই দেখে নিও কিন্তু তোমার এই সময়টায় সার্পোট দিতে না পারার কষ্ট তো আমৃত্যু রয়ে যাবে।

ইতি, তোমার স্নেহের

 

 

প্রিয় আব্বা

কেমন আছেন আপনি?? অনেক অনেক দিন আপনাকে দেখিনা,কথা বলা হয়না অনেকদিন,আব্বা কেমন আছেন,আমি খুব মিস করি ভীষণ ভীষণ ভালোবাসি,আব্বা ও আব্বা আমার চিঠি আর কোনও দিন আপনার ঠিকানায় পৌছাবে না,তবুও জানি আল্লাহ অন্তরযামিনী, আমার বুকে আপনার জন্য তীব্র হাহাকার হয়তো আল্লাহর কাছে থেকে আপনি জানলেও জানতে পারেন,জানিনা,আজকাল অনেক উল্টোপালটা আচরণ করি,আব্বা আমি শুধু একটা সন্ধ্যা আপনার সাথে চা খেতে চাই,আল্লাহ পাক আপনাকে ওপারে ভালো রাখুক আব্বা

ইতি আপনার মেয়ে 

 

 

 

প্রিয় আব্বা,,

আপনি কেমন আছেন আমি জানি না কিন্তু সব সময় দোয়া করি আল্লাহ্ যেনো আপনাকে ভালো রাখে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখেন। আপনি সব সময় ভালো থাকেন আপনার কথা মনে পড়লে আমার অনেক কষ্ট লাগে কেমন জানি মনে হয় আপনি এখনো হসপিটালে আছেন। কিছুদিন পর বাড়িতে আসবেন ফিরে। কিন্তু আপনি আর আসেন না। আব্বা আপনি চলে যাওয়ার পর আমার জীবনের সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে   আমি মানুষটাও কেমন জানি হয়ে গেছি। আব্বা যদি পারেন আবার আমার জীবনে চলে আসেন প্লিজ।

ইতি আপনার মেয়ে 

 

 

 

প্রিয় বাজান,

তোমাকে আবার চাই,আবার আমার ছোটো ছোটো তোমাকে নিয়ে আশা সপ্নগুলো পূরন করতে চাই। তোমাকে খুব মনে পরে বুকটা চিন চিন করে ব্যাথা করে,চোখ গুলো ঝাপসা হয়ে যায়।বুকে আরেকটা জড়িয়ে ধরে না বলা কিছু কথা বলে দিতে চাই। তুমি তো আমার এক মাএ রাত জাগা পাখি ছিলে,তুমি তো আমার বেঁচে থাকার লড়াই ছিলে।কথা ছিলো তোমাকে কখনো চোখের আড়াল হতে দিবো না, কিন্তু দেখো তুমি আজ বহুদুরে চাইলেও ছুয়ে দেখার আশা করতে পারবো না। বাজান খুব মনে পরে,খুব ভালোবাসি খুব.চাইলে ও আত্মাহত্যা করতে পারবো এটা যে মহাপাপ এ কালে হারিয়ে, পরকালের জন্য তোমাকে আর হারাতে চাই না।

আরো পড়ুনঃ  ভিজে মেঘের দুপুর | বৃষ্টির দিনে শৈশবের গল্প

ইতি, তোমার আদরের ছেলে

বাবাকে লেখা চিঠি, বাবাকে নিয়ে চিঠি
বাবাকে লেখা চিঠি, বাবাকে নিয়ে চিঠি

 

প্রিয় বাবা,

তোমার ওই ক্লান্ত চোখের আড়ালে লুকিয়ে থাকা নিঃশব্দ কান্না আর বুকভরা ভালোবাসা আমি আজ অনুভব করতে পারি। নিজের সব স্বপ্ন আর সুখ বিসর্জন দিয়ে, আমাদের একটু ভালো রাখার জন্য তুমি যেভাবে আজীবন নিজেকে ক্ষয় করেছ, তার কোনো তুলনা হয় না। তোমার দেওয়া প্রতিটি শিক্ষা আর ত্যাগ আজ আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে আছে। যদি কোনোদিন সুযোগ পাই, তবে নিজের জীবনের সবকিছু দিয়ে হলেও তোমার ওই পরিশ্রমি মুখের একটুখানি হাসি আর মানসিক শান্তি ফিরিয়ে দিতে চাই; তুমি ছাড়া আমার এই পৃথিবীর সবটাই শূন্য।

ইতি, তোমার আদরের ছেলে

 

 

 

প্রিয় আব্বু,

ছোট বেলা থেকেই আপনার কাছে থাকা সত্তেও অনেকটা দুরে ছিলাম, আমি আস্তে আস্তে বড়ো হতে লাগলাম কিন্তু আপনার সাথে দূরত্ব টা বাড়তে থাকলো, ছোট বোন সুমা যখন আপনাকে জরাই ধরে কপালে চুমু দেয় আমার খুব মায়া লাগে, কিন্তু পরে ধীরে ধীরে আমার জীবনে যখন খারাপ পরিস্থিতি চলতে থাকলো তখন বুঝতে পারলাম আপনি আমাকে ভীষণ ভালোবাসেন, সবার থেকে আপনি আমাকেই বেশি ভালোবাসেন কারণ আমি না কি অনেক টা আম্মুর মতো দেখতে, আম্মু কে হারাইছেন কিন্তু আমাকে হারাইতে চান না, তখন বুঝতে পারছি আপনি আমাকে কেনো দুরে যাইতে দেন না কখনো, আপনি আসলে ভয় পান আমাকে হারানোর, কিন্তু এতো ভালোবাসার মূল্য আমি দিতে পারি নি, শুধু একটা মানুষের জন্য আমি আপনাকে অনেক কষ্ট দিছি, সম্মান, টাকা পয়সা সব নষ্ট করছি, আজ হয়তো কিছুটা ঘৃণা করেন আমাকে, আপনার সাথে কথা হয় না অনেক দিন হয়ে গেলো কি করে কথা বলবো যার জন্য আপনাকে কষ্ট দিছি সেই তো আমাকে সব থেকে বড়ো ধোকা দিছে, আমার সাহস হয় না আপনার সাথে কথা বলার আপনি তবুও চেয়েছেন আমি বাসায় ফিরে যাই কিন্তু আমি যে আপনার সামনে দারাতে পারবো না,, আমি জানি এখনো আপনি আমাকে অনেক ভালোবাসেন শুধু মনে কষ্ট নিয়ে আছেন এ ভেবে যে প্রতারিত হওয়ার পরেও আমি আপনাদের কাছে ফিরছি না, তবুও পারলে আমাকে ক্ষমা করে দিয়েন

ইতি আপনার, মেয়ে.. …..

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *