
মাইলস্টোন ট্রাজেডি স্মরণে আবেগঘন চিঠি
প্রিয় মাইলস্টোন শহীদরা,
তোমাদের জন্য এই চিঠি,
একসঙ্গে ঝরে পড়লে এক মুহূর্তে—তোমাদের হাসি, স্বপ্ন আর জীবনের আলো আজ আর নেই এই পৃথিবীতে, তবু তোমাদের স্মৃতি জ্বলছে আমাদের অন্তরে; তুমি যারা ক্লাসরুমে বসে ছিলে, বন্ধুদের সঙ্গে গল্প করছিলে, কেউ যুদ্ধ করতে আসেনি, কেউ আকাশে যুদ্ধবিমানের ঝড় বইতে চায়নি, কিন্তু তোমরা চলে গেছো এক মুহূর্তে, যেখানে আগুন আর ধোঁয়ার স্রোতে হারিয়ে গেছো। আমরা জানি তোমাদের নাম শুধু তালিকায় নয়, তোমাদের গল্প আছে হৃদয়ে, স্বপ্ন রয়ে গেছে চোখে; আজ তোমাদের স্মরণ করছি, কাঁদি তোমাদের জন্য, দোয়া করি তোমাদের শান্তির জন্য।
আমরা প্রতিজ্ঞা করছি তোমাদের মৃত্যু বৃথা হবে না, আমরা ধরে রাখব তোমাদের স্বপ্নের আলো, গড়ব ভালো দেশ, যেখানে কোনো সন্তান হারাবে না জীবন, যেখানে আগুন নয়, ভালোবাসা জ্বলে চিরদিন।
শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে,
তোমাদের অনন্ত শান্তির জন্য।
লেখিকা: সাজেদা পারভীন





