তুমি প্রভু | সৃষ্টিকর্তাকে নিয়ে কবিতা

তুমি প্রভু
উম্মি হুরায়েরা বিলু

 

ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি প্রভুকে,
তুমি প্রভু মাফ করে দেও
দেও নাজাত আমাকে।

তুমি প্রভু অন্তর্যামী
জানো মনে কথা,
দূর করে দেও প্রভু তুমি
আছে যত ব্যথা।

সকাল বিকাল পাঁচ বেলাতে
তোমার কাছে আসি,
তুমি প্রভু স্রষ্টা আমার
তোমায় ভালোবাসি।

তোমার সৃষ্টি বিশ্ব জাহান
দেখে জুড়ায় চোখ,
পাপেতাপে পাপি আমরা
ফিরিয়ে নিও না মুখ।

সকল সৃষ্টি স্রষ্টা তুমি
দূর করে দেও দুখ্,
অনাহারী দেও গো খাবার
দুখী জনের সুখ।

আরো পড়ুনঃ  কবি রোকসানা ইসলাম রোসা'র পরিচিতি ও চারটি কবিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *