মোল্লা কলমে উম্মি হুরায়েরা বিলু

মোল্লা
 উম্মি হুরায়েরা বিলু

তোমার যাকে মোল্লা বলে
দিচ্ছো আজি গালি,
একাত্তরে দেশের জন্য তারা
বুকে খেয়েছিল গুলি।

মোল্লারা যদি না থাকতো আজ
তোমরা যেতে ভেসে,
মোল্লা আছে বলে আজোও
তোমরা আছো দেশে।

তোমরা কেনো ভুলে যাও
মোল্লা মুন্সির অবদান,
হাজী শরিয়াতুল্লাহ ছিলেন
ফারায়েজি আন্দোলনের প্রাণ।

ভাসানী ও দেশের তরে
রেখেছে অনেক অবদান,
কাঁধে কাঁধ মিলিয়ে তিনি
করেছিলেন আন্দোলন।

কাফন দাফন সব কাজেতে
মোল্লাদেরকে চাই,
তবে কেন মোল্লা বলে
গালি দেও গো ভাই।

কোরআন হাদিস শিখতে হলে
মোল্লা ছাড়া উপায় নাই,
দেশের কথা দশের কথা
মোল্লারাই ভাবে ভাই।

আরো পড়ুনঃ  কবি মুহাম্মাদ আবদুল হাই এর সেরা ২টি কবিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *