...

হে বিধাতা | উম্মি হুরায়েরা বিলু

 

হে বিধাতা
উম্মি হুরায়েরা বিলু

বাতাসে ভাসছে আজি
তাজা লাশের ঘ্রাণ,
হে বিধাতা দিও তাদের
শহিদী সম্মান।

ছেলে হারা মায়ের আর্তনাদে
আকাশ বাতাস ভারী,
হে বিধাতা আমরা যেনো
মুক্ত হতে পারি।

বাবার কাঁধে ছেলের লাশ
দেখতে লাগে করুণ,
দেশের তরে প্রাণ দিলো আজ
কত শত তরুণ।

হে বিধাতা তুমি মুক্তি দেও
এ প্রাণের বিনিময়ে,
দিনে দিনে যাচ্ছে হাজারো
তাজা তাজা প্রাণ ক্ষয়ে।

আর পারি না সইতে খোদা
মাজলুমের আর্তনাদ,
দেশের তরে লাখো যুবক
করছে বরণ মৃত্যুর স্বাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.