স্বপ্ন ডানা কলমে রাহমা জাকিয়া

স্বপ্ন ডানা

রাহমা জাকিয়া

তারিখঃ ০৫-০৮-২২ইং

আমার স্বপ্ন গুলো ইচ্ছে নিয়ে
মেলছে নতুন ডানা
আজকে আমার নীল আকাশে
হারিয়ে যেতে নেইকো মানা..।।

উড়বো আমি আপন মনে
ছুটবো নতুন পথ ধরে
দেখবো এবার রঙিন স্বপ্ন
সাজাবো সব নতুন করে..।।

তুলবো আমি রংবাহারী
হরেক রকম ফুল
চলবো এবার সঠিক পথে
হয়না যেনো ভুল..।।

আপন মনে রঙিন ঘুড়ি
ওড়াবো এবার আমি
লাটাই হাতে স্বপ্ন আমার
সে তো ভিষণ দামী..।।

আমি স্বপ্ন নিয়ে পাড়ি দেবো
সহস্র সাগর নদী
অন্ধকারে আলোক ছড়াবো
সাথে স্বপ্ন থাকে যদি..।।

পাখির মতো মেলে দিলাম
আজ স্বপ্ন ডানা যত
উড়িয়ে দিলাম দুঃখ বিষাদ
পুড়িয়ে দিলাম ক্ষত..।।

আমি মেলবো আবার স্বপ্ন ডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
লিখবো এবার নতুন কাব্য
সফলতার পাতায়..।।

আরো পড়ুনঃ  প্রতিক্ষিত বসন্ত কলমে আতিয়া মাহজাবিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *