অমর একুশে বইমেলা নিয়ে কবিতা | একুশে বইমেলা কলমে গোলাপ মাহমুদ সৌরভ 

একুশে বইমেলা 
গোলাপ মাহমুদ সৌরভ 

আজ অমর একুশে বইমেলা
হোক বইয়ের সঙ্গে মিতালি, 
হাজার কবি-র এই মিলনমেলা
বাংলা ভাষার গীতাঞ্জলি। 

বাংলা ভাষার  মহান দিবসে
ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি, 
অমর একুশে কথাসাহিত্যকে
জানাই সকলে পুষ্পাঞ্জলি। 

লেখক পাঠকের দেখা হবে
হবে যে কৌশল বিনিময়,
অভিনন্দন জানাই প্রিয় কবি
আজকের দিনটি স্মৃতিময়। 

মিশে আছো হে একুশ তুমি 
বাংলা ভাষার প্রাণোচ্ছলে,
অমর একুশের মিলনমেলা 
কথা বলি সবে প্রানখুলে। 

বাংলা ভাষার একুশ তুমি 
তোমাতে খুঁজি আলো,
বাঙালির প্রাণে মিশে আছো 
কী-করে ভুলি বলো।

আরো পড়ুনঃ  স্বাধীনতার পঞ্চাশ পেরোলেও মোরা আজও স্বাধীন নও

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *