শত্রু তুমি | কবি উম্মি হুরায়েরা বিলু

শত্রু তুমি
উম্মি হুরায়েরা বিলু

ভারত তুমি করলে কেন
এমন নিঠুর ছল?
হঠাৎ করে কেন তুমি
ছেড়ে দিলে জল?

বন্ধু সেজে বারে বারে
পিঠে মারো ছুরি,
এবার আসো সবাই মিলে
বাঁধ তৈরি করি।

দেখতে তুমি শুধুই মানুষ
আসলে তো পশু,
বন্যার জল ভাসছে দেখো
কত শত শিশু।

মরছে মানুষ ডুবছে ঘর
খাচ্ছি হাবুডুবু,
দিল্লি গিয়ে ঠাঁই নিয়েছে
স্বৈরাচারী বুবু।

বুবু তোমায় বন্ধু বলে
করতো দাবি সদা,
আসলে তো বন্ধু নয়
শত্রু তুমি দাদা।

আরো পড়ুনঃ  একখান কবিতা লিখবার চাইছিলাম কলমে আতিয়া মাহজাবিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *