এক টুকরো মেঘের মতো কলমে মানব মন্ডল

এক টুকরো মেঘের মতো
মানব মন্ডল

দিগন্তে এক টুকরো ক্লান্ত মেঘ,
সন্ধ্যার অপেক্ষায়।
চাঁদটা এসে ভরাবে মন জোছনায়।
আর আমার তোমাকে মনে পড়ে না
তাই ঠিক ঠাক নীলাঞ্জানা
কিন্তু পেতে চাই ভীষন যন্ত্রনা।
তাই খুঁজি বাহানা।
মনে তো কত স্মৃতি করেছে,
জটলা।
সেখানে নিতান্তই তুচ্ছ ঘটনা
তুমি নীলাঞ্জনা,
হয়তো তুমি আজ গত বসন্ত,
হারানো পাতা মতো,
কিংবা খসে পালক ।
হুঁ একদিন আমি অবুজ বালক।
আমাকেই ভালোবাসতেই হবে এই দাবি নিয়ে, গিয়েছি চ্যাচিয়ে।
আসলে বড় হয়তো ভালোবাতাম তোমায়।
কিন্তু তুমি ভালো বাস নি কোনদিন আমায়।
একসাথে কিছুটা পথ চলেই ভালো বাসা হয় না ।
তাই চাই না আর তোমাকে নীলাঞ্জনা,
না ভালোবাসায়, না ঘৃনায়।
অস্পষ্ট কুয়াশার মতো হারিয়ে যাও তুমি,
খুঁজে নিয়ে নতুন প্রেমি,
কারণ এক টুকরো ঐ মেঘটার মতো তুমিও আসলে ভীষন বড়ই ক্লান্ত,,,

এক টুকরো মেঘের মতো  কলমে মানব মন্ডল

কবি পরিচিতিঃ মানব মন্ডল, ছাত্ররাজনীতি থেকে ভাষা আন্দোলনে যোগ দেওয়া।ভাষা আন্দোলনের কর্মী হিসেবে কিছু বর্ষীয়ান সাহিত্যদের সাথে পরিচয়। তাদের উৎসাহে সাহিত্য অনুশীলন শুরু করা। স্বপ্ন অনুঘটক নামক এক ত্রৈমাসিক পত্রিকা সম্পাদনা দায়িত্ব পালন সাথে কিছু পত্রিকায় লেখালেখি সুযোগ হয়। উল্লেখযোগ্য বই – পুতুল তৈরির গল্প কথা।

আরো পড়ুনঃ  অধ্যবসায়ের জয়গান কলমে রিহাম নুয়াইমা তুলি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *