সন্নিকটে বিজয় কলমে নুসরাহ বিনতে আলতাফ

সন্নিকটে বিজয়

সন্নিকটে বিজয়
নুসরাহ বিনতে আলতাফ

জমিনের কোণে কোণে আজ কারফিউ-
লাল সবুজের নিশানের বুকে শকুনির কালো ছায়া।
সবুজ এই ভূখন্ডের বুকে ছোপ ছোপ লাল রক্ত।
আবার ও কি মঞ্চস্থ হবে পলাশীর সেই নাটক!?
যাত্রাপালার নতুন অভিনয়ে দেশ বিক্রির মহড়া কি হবে বাস্তবায়ন!?
বিকৃত ইতিহাস তৈরি করে আমাদের কাঁধে ওরা ঝুলিয়ে ভিক্ষার নীলাভ ঝুলি!
এভাবেই শতাব্দীর কুখ্যাত হস্তক্ষেপে ধ্বংস হয়েছে পৃথিবীর
সবচেয়ে শিক্ষিত এবং সমৃদ্ধশালী জাতি বাংলার মুসলমান।
ইতিহাস এখানেই থমকে যাবে না।
এই ছোপ ছোপ লাল রক্ত ভেদ করে আযাদীর রক্তিম সূর্য উদিত হবে!
হিরাঝিল প্রাসাদের নগ্ন বাস্তবতা হার মানবে মুক্তিকামী বাঙালির অধিকার চেতনায়!
সেদিন খুব বেশি দূরে নয়!

আরো পড়ুনঃ  সাত্বনা কলমে আহমাদ ওসমানী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *