মাইলস্টোন নিয়ে কবিতা | নিভে যাওয়া প্রদীপ কলমে মুমতাহিনা

নিভে যাওয়া প্রদীপ কলমে মুমতাহিনা

নিভে যাওয়া প্রদীপ
~ মুমতাহিনা

আকাশ ছুঁতে পাখি উড়ে,
হঠাৎই যেন আগুন ঝরে!
স্কুলের গায়ে ছায়া নামে,
স্বপ্নগুলো ছিটকে থামে।

হাসির কোলাহল যায় থেমে,
দেয়াল জুড়ে শোকের ছায়া নামে।
খাতা-কলম ছড়িয়ে পড়ে,
নিষ্পাপ মুখ নিথরভাবে পড়ে।

“ইয়া আল্লাহ!”—ধ্বনি ওঠে,
দুঃখ ভাসে বাতাসে রটে।
মায়ের কোলে ফেরা হয় না,
ভাই-বোনেরা ডাকে সোনা।

তাদের তুমি বুকে রাখো,
শহীদ করে কাছে ডাকো।
রহম করো হে পরওয়ারদিগার!
শিশুর কান্নায় থামুক কষ্টের ভার।

আরো পড়ুনঃ  কবিতা শরীফ ওসমান বিন হাদী কলমে জান্নাতুল ফেরদাউস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *