
খোশ আমদেদ রামাদান
শাহনূর আলম মাহির
খোশ আমদেদ, প্রিয় রামাদান
বাতাশে বইছে জান্নাতি ঘ্রাণ।
আকাশের ঐ বাঁকা চাঁদ তুমি
তুমি নির্মল করে দাও মুমিনের প্রাণ।
মিনারের কণ্ঠে আজানের সুর,
ভেসে যায় সমীরণে দূর বহুদূর।
সেহরির ডাক পড়ে ঘরে ঘরে আলো।
ফজর শেষে দেখি বরকতি ভোর।
খোশ আমদেদ, প্রিয় রামাদান
আধাঁর হৃদয়ে করো, জ্যোৎস্নার চাষ।
অপেক্ষা কাটিয়ে তুমি আবার এলে
হৃদয় মঞ্জিল সাজাও তুমি – করুণার মাস।
তুমি শেখালে সংযতবাক,
পূণ্যের পথে চলতে।
তুমি নিয়ে এলে রহমত সাথে,
কুরআনের কথা বলতে।
খোশ আমদেদ, প্রিয় রামাদান
মসজিদ জুড়ে তিলাওয়াতের সুর।
বাচ্চারা মেতে উঠে – পাঞ্জাবি টুপি
মসজিদে ছুটে যায় সকাল দুপুর।




