আঁধারের বায়স্কোপ কলমে শা মী ম

আঁধারের বায়স্কোপ
শা মী ম

মফস্বলি সেই স্মৃতিভেজা দিন, খিলখিল হাসি-গান,
সবুজ তৃণ ও ভাঁটফুলে ঢাকা— শৈশব অম্লান।
বর্ণালী হলের কাঁদামাটি পথ, রেডিওর ঝিরিঝিরি,
আজও হাহাকার হয়ে ফিরে আসে, সেই পথে দিয়ে পাড়ি।
পান্তার শেষে আব্বার হাতে নতুন ফতুয়ার ঘ্রাণ,
মায়ের চোখের সেই চাপা হাসি, অমূল্য অভিমান।
অভাবের অসুখ সেরে যেত নিমেষে কালিজিরা সুবাসে,
এখন সে হাসি ফেরাতে পারি না ব্যর্থ এ ইতিহাসে!
ফতুয়ার খাঁজে লজেন্সের দাগ, স্মৃতিরা আলমারিতে,
আমি তো এখন হারিয়ে গেছি দীর্ঘশ্বাসের এই রাতে।
বৈশাখ আসে নিজের রঙে, সাজে শুধু লোকচক্ষু—
আমার জীবন এখন কেবল আঁধারের বায়স্কোপ🌱

আরো পড়ুনঃ  আমি এক মধ্যবিত্ত কলমে শরিফুল ইসলাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *