
সাধক
পুরো বিশ্ব ঘুরে আমি সাধক খুঁজিলাম,
বটতলায় গেলাম,হাটখোলায় গেলাম,
শ্মশান,গোরস্থান কিছুই বাদ না রাখিলাম,
তবুও সাধকের দেখা না পাইলাম!
পতিমধ্যে পথিকের দেখা,
কপালে তার কালো দাগ আঁকা।
রাত তখনো আসেনি,সবে নেমেছে সন্ধ্যে,
দেখা হয়ে গেল অচেনা পথের মধ্যে!
দেখে বলে উঠলো;
কি কর যুবক এই জনশুন্যতায়,
সন্ধ্যে নেমেছে ফিরবে কখন নিজ ঠিকানায়?
আমি তো ঠিকানা ছেড়ে সাধক খুঁজিতে যাই,
সাধক কথায় খুঁজে পাবো বলোনা দাদাভাই!
সাধক দিয়ে তুমি কি করবে,কি আছে তার মাঝে?
তার কাছে কি আছে,যা লাগবে তোমার কাজে!
তার কাছে আছে গুপ্তচিন্তা,স্রষ্টার আরাধনা,
কোলাহলের জগত ছেড়ে,নিথর রাজ্যের চেতনা!
নেই ভাবনা শুধুই কামনা,এইতো সাধনা!
পথিক এবার হাসিয়া উঠে,বলে বোকা ছেলে!
সাধক তোমার ঘরে,কেন দেখনি চোখ মেলে?
সাধক আমার নিজের ঘরে,আর আমি চিনিনা তারে!
পথিক আপনি কেন করছেন মশকরা,
সাধক না পেয়ে হৃদয় বিষন্নে ভরা!
না যুবক মশকরা করিনি সত্যি বলেছি,
যে সাধক তোমার ঘরে সে ধৈর্য সাধনায় সর্বোচ্চ,
তার স্থান পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ!
সে জানে তোমার কোন সাধনে মুক্তি,
সে ই জানে জটিল নিরসনে যুক্তি।
বলুন না কে তিনি,যারে আমি দেখেও দেখিনি!
কখনও বুঝিনি,তার সাধন কর্ম কখনও খুঁজিনি!
আরে বোকা যুবক,সে সাধক জনম দুখিনী!
তোমার জন্ম তাহার মাঝে আজও বুঝনি?
মায়ের চাইতে বড় সাধক কে আছে আর বল,
তার সাধনায় পথ ফিরে পাবে,ঘরে ফিরে চল!
– খন্দকার উল্লাস
– নাটোর সদর,নাটোর।





