...
পরোপার - উপকারীর উপকার নিয়ে গল্প

পরোপার – উপকারীর উপকার নিয়ে গল্প

পরোপার

 

এক ছিল পরিচ্ছন্নতাকর্মী,সকালে নিয়ম মেনে প্রতিদিন শহরের আবর্জনা পরিস্কার করতো।
সে ছিল ইমানদার ও সৎ ব্যাক্তি,ফজরের আযান হলে নামায পড়ে তার দায়িত্ব পালনে বাহির হয়ে যেত, কখনও দায়িত্বে অবহেলা করতোনা।
শহর পরিস্কারের সময় প্রতিদিন এক আলহাজ্বের বাড়ির সামনে তার কাজ পরে যেত,সেও সঠিক ভাবে দায়িত্বের মধ্যে পরে যাওয়া স্থান,আলহাজ্বের বাড়িতে যাবার পথ ঝাড়ু দিত।
আলহাজ্ব ছিলেন সাবেক সরকারী উর্দ্ধতন,অবসরের পরে হজ্ব করে এসে আলহাজ্ব খেতাবে ভূষিত,কপালে তার নামাযের কালো কড়া পড়েছে।
একদিন হঠাৎ আলহাজ্ব তার বাড়িতে ফেরার রাস্তা দিয়ে সকালের মর্নিং ওয়াক সেরে ফিরতে গিয়ে দেখলেন,বাড়ির সামনে ময়লার স্তুুপ।
তিনি রাগান্বিত হয়ে গেলেন,অকথ্য ভাষায় গালিগালাজ করলেন,”ছোটলোকের বাচ্চা কাল আসুক অর সম্পর্কে অভিযোগ জানাবো,অর চাকুরী আমি খেয়ে নিব!”
বলেই আলহাজ্ব সাহেব জোড় কদমে বাড়ির দিকে চলে গেলেন!
পরের দিনও ঠিক একই ঘটনা তিনি দেখলেন তার বাড়ির সামনে ময়লার স্তুপ,”নাহ আর সহ্য করা যায়না অভিযোগ আজকেই দাখিল করবো।”
তিনি শোকজের দরখাস্ত লিখে ক্ষমতা বলে সই-সাক্ষর গ্রহণ করে অফিসে জমা দিতে গিয়ে শুনলেন,দুদিন হচ্ছে ঝাড়ুদার মারা গেছে,নতুন ঝাড়ুদার নিয়োগ দেরি হয়েছে বিধায় তার বাড়ির সামনে ময়লার স্তুপ দেখা গেছে।
আলহাজ্ব মুখ গোমড়া করে দরখাস্ত খানা নিয়ে বাড়ি ফিরলেন,নিজের বোকামির জন্য নিজেই লজ্জা পেলেন।
অতঃপর কিছুদিন পর আলহাজ্ব মৃত্যুবরণ করলেন,
তার পাপ পূন্যির হিসেবে,পুন্যির পরিমাণ কিছুটা এগিয়ে থাকায় তাকে বেহেশতে ঝাড়ুদারের চাকুরী দেওয়া হল!
সে বেহেশতে ঝাড়ু দিতে গিয়ে দেখলেন,দুনিয়ার ঝাড়ুদার বেহেশতে বিশাল অট্টালিকা তৈরী করেছে,
তার বাড়ির রাস্তা এখন ঝাড়ু দিচ্ছেন দুনিয়ার ক্ষমতাধর সাবেক সরঃ উর্দ্ধতন ও আলহাজ্ব খেতাবী।
দুনিয়ার ঝাড়ুদারের বিশাল অট্টালিকা দেখে বেহেশতের ঝাড়ুদার প্রশ্ন করলো “তোমার এমন অবস্থা পরিবর্তনের কারণ কি?” দুনিয়ার ঝাড়ুদার বলল “স্যার আমি তো কখনও দায়িত্বে অবহেলা করি নাই,
আল্লাহপাকের নির্দেশনা মানছি আবার নিজের কাঁধে অর্পিত দায়িত্বও পালন করছি,আপনি শুধু আল্লাহর কাজ করছেন,যে হজ্ব পালন করছেন তার মধ্যেও অবৈধ টাকার ছোঁয়া ছিল!
খুব বাঁচা বেঁচে গেছেন অন্তঃত কিছুটা ভালো কাজে এগিয়ে থাকায়,বেহেশতে ঝাড়ুদারের চাকুরী আল্লাহপাক আপনাকে দিয়েছেন!
যেটা হবার হইছে এখন আমি অট্টালিকার মালিক আর আপনি ঝাড়ুদার,ঠিকঠাক দায়িত্বটা এখানে অন্তঃত পালন কইরেন,এখানে দায়িত্বের অবহেলা কিন্তু বরদাস্ত করবেন না আসমানের মালিক!”

– খন্দকার উল্লাস
– নাটোর সদর, নাটোর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.