তোমার মায়ায় কলমে আমিনুল ইসলাম

  • তোমার মায়ায়
    আমিনুল ইসলাম

    তোমায় দেখে আমার মনে
    করে যে আনচান,
    দূরে সরে যেও নাগো
    ওগো আমার প্রাণ।

    মুখে নয় তুমি আছো
    আমার হৃদয় জুড়ে,
    মনে আমার তোমারি নাম
    বাজে সুরে সুরে।

    দেখে তোমার মুখে হাসি
    বড় ভালোবাসি,
    তাইতো আমি তোমার প্রেমে
    ছুটে ছুটে আসি।

    তোমার আঁখির চাহনিতে
    মন হয়ে যায় ভালো,
    মনে আমার আঁধার কেটে
    হলো রঙিন আলো।

    তোমার মায়ায় পড়ে গেছি
    হয়ে দিশেহারা,
    আপন করে না পেলে গো
    যাবো আমি মারা।

    মনে আমার প্রফুল্লতা
    বয়ছে শীতল হাওয়া,
    তাকে যেন পাই গো প্রভু
    এটাই আমার চাওয়া।

আরো পড়ুনঃ  গরম কলমে মোঃ গোলাম দস্তগীর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *