নীড় হারা মা

নীড় হারা মা
লেখাঃ সাবিনা খাতুন (রহিমা)

ওগো প্রিয় মা বলো তুমি কোথায় হারালে,
একলা আমি ঘরে ~ দূর দেশে নেই তুমি পাশে!
ঈদ এলো কাছে আদর মাখিয়ে খাইয়ে দিবে কে ভালোবেসে,
ওগো প্রিয় মা_ তুমি নেই কাছে নেই তুমি পাশে!
তোমার খোকা গুনগুনিয়ে কাঁদে,
আদর মাখা ছোঁয়া পায়নি কতো দিন,
কাটে প্রতি রাত নিদ্রাহীন!

নীড় হারা পাখি~কষ্টে আমি আছি,
এই দূর প্রবাসে দুঃখে ভাসি!
মায়ের আঁচলে~নেই আমি কাছে,
কত দিন দেইনি ঘুম ~মায়ের কোলে!
দূর থেকে মা গো তোমার আঁচল ভিজে,
মিথ্যে হাঁসি দিয়ে বলো তুমি~আছি সুখে!
পড়ছে মনে মা তোমাকে
তুমি আমার বন্ধু তুমি আমার সাথী!
তুমি হীন নিঃসঙ্গ আমি স্বার্থ পৃথিবী!

 

নিয়মিত পড়ুন এবং লেখুন জনপ্রিয় প্লাটফর্ম চিরকুটে সাহিত্য 

আরো পড়ুনঃ  চিঠি কলমে মমতা আক্তার মম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *