স্বপ্ন ও স্মৃতির পাতা শিরোনামে দুটি কবিতা
স্মৃতির পাতা নুসরাত জাহান নূর এই বৃষ্টিস্নাত বিকেলে, আজও তোমার অপেক্ষায় দাঁড়িয়ে। তুমি কি আসবে আমার কাছে! আমি আজও ভাবি তোমার কথা, ভাবি একই সাথে বুনো স্বপ্ন গাঁথা। তুমিও কি ভাবো আমার কথা? নাকি স্মৃতির গহীনে হারিয়ে ফেলেছো, ভাবনার সময় কোথা! মনে পড়ে খুব বৃষ্টি ভেজা সেই দিনগুলোর কথা, একই ছাতার নিচে দুজনের গল্পকথা। […]









