
মায়ের আঁচল
~ শা মী ম
তোমার হাসিতে ভোরের সূর্য, তোমার চোখে জল,
সব বিপদে আগলে রাখা তোমার ঐ আঁচল।
ঘুম আসে না তোমাকে ছাড়া নিঝুম নিরালায়,
একটু ছোঁয়া দিলে তুমি সব ব্যথা মুছে যায়।
ক্লান্ত বিকেলের শীতল হাওয়া তোমার হাতের টান,
আদর মাখানো শাসন তোমার ভরায় আমার প্রাণ।
দুঃখগুলো হারিয়ে যায় তোমার মুখের হাসিতে,
মুক্তো ঝরে তোমার গলার মিষ্টি বাঁশিতে।
তুমিই আমার প্রথম শেখা মিষ্টি মধুর বুলি,
তোমার কোলে মাথা রাখলে সব দুঃখ যাই ভুলি।
রোদ-বৃষ্টির দিনে তুমি পরম এক আশ্রয়,
তোমার প্রতি ভালোবাসা থাকবে অক্ষয়।




