ত্যাগের অর্ঘ্য, কুরবানী ঈদের কবিতা

কবিতা ত্যাগের অর্ঘ্য, কলমে মাহজাবীন তাসনীম রুহী

ত্যাগের অর্ঘ্য

হে অন্তর্যামী, এসেছে তোমার পুণ্য ত্যাগের বেলা,

বাহিরের এই রক্ত-স্রোতে ভাঙো আজ সব মেলা।

শুধু কি পশুর উৎসর্গে প্রভু, পাইব তোমার আশিস?

মনের মাঝারে যে পশু জাগিছে, তারে করো আজ নিঃশেষ।

ইসমাইলের সেই মহা-স্মৃতি জাগে নিখিল ধরণী-পরে,

খলিলুল্লাহর গভীর ভকতি আজ যেন মনে পড়ে।

ভোগের পাত্রে রচিয়াছ সুখ, সে তো শুধু মরীচিকা,

ত্যাগের অনলে জ্বালিতে হইবে প্রেমের পুণ্য শিখা।

আমির-ফকির ভেদ ভুলি আজ মিলিব এক সে টানে,

দরিদ্র-অনাথ জুড়াবে পরাণ তব করুণার দানে।

ধূলিমন্দিরে রেখো না মলিনতা, করহ চিত্ত সাফ,

পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ তবেই মিলিবে মাফ।

তাকবিরের ঐ মধুর মন্ত্রে ভাঙো জড়তার ঘোর,

পাক-পবিত্র অন্তরে জাগুক ভোরের আলোক-ডোর।

লা-শরিক খোদার চরণে সঁপিয়া ত্যাগের এই নজরানা,

বিশ্ব-ভুবন মেতে উঠুক আজ গাহি পুণ্য-গান।

মাহজাবীন তাসনীম রুহী 

শিক্ষার্থী: এম সি কলেজ সিলেট।

আরো পড়ুনঃ  কবিতার শিরোনাম দুদিনের পরিচয় লেখিকা আয়েশা সিদ্দিকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *