অন্বেষিত কলমে দেওয়ান ফেরদাউস আক্তার রিয়া
অন্বেষিত দেওয়ান ফেরদাউস আক্তার রিয়া আমি চেয়েছিলাম সত্যিকারের একটা প্রেমের কবিতা লিখতে। কিন্তু,কি লিখছি আমি কবিতা? নাকি,কবিতা রচনা করছে আমাকে? আমি চেয়েছিলাম ভঙুর হৃদয়গুলো জোড়া লাগাতে। কিন্তু,কি করছি আমি সম্পৃক্তি? নাকি, বিষাদে সব দিচ্ছি চুকেবুকে। আমি চেয়েছিলাম এই প্রাঙ্গণতলে সুরেলা ধ্বনি মোর বাজিবে সুরে সুরে। কিন্তু,কি গাইছি আমি সঙ্গীত? নাকি,সংগতির অভাবে দিচ্ছি চূর্ণ বিচূর্ণ করে। […]









