আফসোস কলমে এস এম ইসকান্দর মীর্জা চৌধুরী

আফসোস
এস এম ইসকান্দর মীর্জা চৌধুরী

জীবনের হায়াত হতে কমে গেলো
আরো একটা পুরো বছর,
ফুরিয়ে যাচ্ছে সুখ দুঃখের
এ দুনিয়ার সফর।
আশৈশব স্মৃতিরা অমলিন হয়ে
হৃদে আছে গাঁথা,
মনে বাজে কিশোর শৈশব যৌবনের
স্মৃতিময় যত গল্প কথা।

চলার পথের সাথীদের মনে
যদি কোন ব্যথা দিয়ে থাকি,
পড়ন্ত জীবনের এ শুভ জন্ম দিনে
কর জোড়ে মাফ চেয়ে রাখি।
সুস্থতায় থেকে সবার সাথে মিশে
কাটাতে পারি যেন বাকি সময়,
অনাগত দিনগুলো যেন সুখের হয়
দোয়ার দরখাস্ত সবিনয়।।

আরো পড়ুনঃ  জিহাদের আহ্বান কলমে মোঃ রাসেল রানা (আপন)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *