ইচ্ছে কলমে রাহমা জাকিয়া

ইচ্ছে

রাহমা জাকিয়া

০২/০৬/২০২২

ইচ্ছে করে এক ছুটে
তোর কাছেতে আসি
ফিসফিসিয়ে বলতে চাই
অনেক ভালোবাসি..”

ইচ্ছে করে পালিয়ে যায়
তোর দু’হাত ধরে
ইচ্ছে করে এদেশ ছেড়ে
যেতে দূর বহুদূরে..”

ইচ্ছে করে মেলে দেয়
আমার দুটি ডানা
যেই আকাশে উড়তে মোদের
থাকবেনা’কো মানা..”

ইচ্ছে করে তুকে নিয়ে
ছুটতে তেপান্তর
দেখবো আমি একলা তুকে
সারাটা দিনভর..”

ইচ্ছে করে এই বুকেতে
যত্নে তুকে রাখি
তোর যত আদর সোহাগ
আমার গায়ে মাখি..”

ইচ্ছে করে দৌড়ে গিয়ে
ছুঁইয়ে দেয় তুকে
ইচ্ছে করে পাগলামিতে
মাতিয়ে রাখি সুখে..”

আরো পড়ুনঃ  ছেলেবেলা চিত্তরঞ্জন সাহা চিতু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *