ওগো প্রিয় নবী | প্রিয় নবীকে নিয়ে কবিতা

ওগো প্রিয় নবী | প্রিয় নবীকে নিয়ে কবিতা

প্রিয় নবীকে নিয়ে কবিতা

 

ওগো প্রিয় নবী
রফিকুল ইসলাম রিয়াদ

স্বপ্নে দিও দেখা ওগো প্রিয় নবী
ঘোমের ঘরে এসে,
অস্থির মনে অবগাহন করিও
ঢেলে দিও সুধা মোর নিঃশ্বাসে।

তোমায় জপে প্রশান্তি পাই
মুহাম্মদ নাম আঁকি,
তোমার দুরূদ লেপ্টে মনে
করি মাখামাখি।

তুমি যে হলে সোনার রবি
তুমি হেরার আলো,
তোমার হেরার নূরে সুরে
দূর হলো আঁধার কালো।

একবার ডেকে নাও ওগো প্রিয়তম
তোমারি রওজাতে,
রোজ হাশরে ধন্য করিও মোরে
তোমার শাফায়াতে।

শিক্ষার্থী: জামেয়া ইসলামিয়া বাইশগ্ৰাম বাহাদুরপুর মাদ্রাসা, সুনামগঞ্জ।

আরো পড়ুনঃ  দুঃশাসন কলমে আবু আদনান খতিবুর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *