কবিতা মা; কলমে সুমাইয়া ইসলাম লাকি

কবিতা মা; কলমে সুমাইয়া ইসলাম লাকি

মা
সুমাইয়া ইসলাম লাকি

তুমি আকাশের মতো বিশাল,
তুমি আমার প্রথম ভালোবাসা।
তোমার স্নেহের ছাড়ায়,
জীবন পায় নতুন ভাষা।

জন্ম থেকেই তোমার পাশে
একসাথে পথ চলা,
তবু ভালোবাসি তোমায় কভু
হয়নি মাগো বলা।

আমার সুখী দেখতে সদা
থাকে মায়ের মন,
তোমার মতো এতো আপন
হয় না কোনো জন।

আমার চোখে পানি দেখলে
নিজে লুকিয়ে কান্না পাও,
আমি পড়ে গেলে
প্রথম তুমিই হাত বাড়াও।

মা! তোমার আঁচলে শান্তি পাই,
তোমার হাসিতে দুঃখ সব হারাই।
মায়ের দোয়ায় ভরা প্রতিটি দিন,
তুমি ছাড়া জীবন হয় নিঃশব্দ অন্ধকার নির্দিন।

আরো পড়ুনঃ  অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০২২ পেলেন ছয় লেখক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *