জীবনের কবিতা | জীবন কলমে কানিজ ফাতেমা

জীবন
কানিজ ফাতেমা

বড় ছোট্ট এই জীবন
কিসের বড়াই করো মন।
ভালো কাজ করে যাও
ভালো জীবন গড়ে নাও।

এমন একটা জীবন গড়
জীবনের চেয়ে অনেক বড়।
ভালো কাজে দাও মন
বেঁচে আছো তুমি যতক্ষণ।

জীবনকে গড়ে তোলো ফুলের মত
ভালোবাসা পাবে তুমি শত শত।
জীবনকে কোলে তোলো স্বপ্নমুখী
তাহলেই হবে তুমি চির সুখী।

সৎভাবে করে তোলো জীবনটাকে
তাহলেই খুঁজে পাবে আদর্শকে।
ভালো কিছু রেখে যাও পৃথিবীতে
তাহলে বেঁচে রবে সবার মনেতে।

জীবন মানেই নয় শুধু স্বার্থ
তাহলেই হবে তুমি চরম ব্যর্থ।
সঠিক পথে জীবন সাজাও
জান্নাতকে সঙ্গী করে নাও।

আরো পড়ুনঃ  ঈদ আনন্দ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *