স্বাধীন বাংলাদেশ কলমে নারগিস খাতুন

স্বাধীন বাংলাদেশ
নারগিস খাতুন

রক্তে শোনা যাচ্ছে জয়ধ্বনি সূর
বুকের রক্ত দিয়ে করেছি আজ যুদ্ধ,
রাস্তা হয়েছে পিছল রক্তের স্রোতে
জয় করেছি আমার বাংলাদেশকে।

বাঙ্গালী মুখে মুখে ফুটেছে খুশির হাসি।
শত শত বীর হারিয়েছে তাদের প্রাণ
শত শত মা বোনেরা হারিয়েছে
নিজ সন্তান ভাই কে।

এখানে আগুন ওখানে আগুন
চতুর্দিকে গুলির শব্দ আর
মৃত্যুর হাহা কার চিৎকার।

রাত্রি কেড়ে নিয়েছে সকলের ঘুম
দিন ছড়িয়ে দিয়েছে আতঙ্কের আহ্বান।
ঘর ছাড়া হয়েছে শত শত বীর সন্তান।

 

                       মুর্শিদাবাদ   ভারতবর্ষ 

আরো পড়ুনঃ  তরবারি নিয়ে কবিতা | তরবারি কলমে মাহিম শাহরিয়ার হামিম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *