আলপনা কলমে মোরশেদ আলম

আলপনা
মোরশেদ আলম

গোলাপ তোমার মত
হাসতে পারি না,
রুপ বিলিয়ে কাউকে
ভালোবাসতে পারি না।

গোলাপ তোমার হাসি মুখে
লাল মাখা গায়,
দু’চোখ ভরে তাইতো সবাই
এক নজরে চায়।

সবুজ পাতায় মুখটা তুলে
তাকিয়ে যে রয়,
অনেকের মনে এমন করে
ভালোবাসা হয়।

গোলাপ তুমি সুন্দর হয়ে
চারিদিকে রও,
কিছু গোলাপ ঝরে গেলে
সৌন্দর্য ক্ষয় হয়।

 

 

নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য 

আরো পড়ুনঃ  কষ্ট দিতে চাই না কলমে হাবিবুর রহমান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *