আসলো জামাই শ্বশুড় বাড়ি কলমে অভিলাষ মাহমুদ

আসলো জামাই শ্বশুড় বাড়ি
অভিলাষ মাহমুদ

আসলো জামাই শ্বশুড় বাড়ি
তিনটা বছর পর,
দেড় গণ্ডা শালা শালি
মাতিয়ে তুললো ঘর।

দুপুর বেলা খেতে বসে
জামাই শালি শালাতে,
হরেক রকম রান্না তারা
দিলো জামাইর থালাতে।

শালা দিলো থালা ভরে
মাশকলাইয়ের ডাল,
শালি দিলো বেগুন ভাজা
লাগলো জামাইর ঝাল।😭

সেজ শালি জামাইর জন্য
নিয়ে এলো পান,💖
মেজ শালি মোবাইল ফোনে
শোনায় মধুর গান। 📱📲

জামাইর সাথে দুষ্টামিতে
আছে শালা শালি;😹😹😹
কাণ্ড দেখে কর্তা সাহেব
গিন্নীরে দেন গালি।🙏🙏🙏

ছোট শালি সেই সুযোগে
টানে জামাইর কান,
জামাই বাবু হয়ে কাবু
পালিয়ে বাঁচায় জান।

আরো পড়ুনঃ  বন্যা কলমে আফছানা খানম অথৈ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *