...

কবি শরীফ মোঃ সালমান -এর সেরা ২টি কবিতা

কবি শরীফ মোঃ সালমান -এর সেরা ২টি কবিতা, জ্বলে উঠুক কবিতা ও কবিতা তুমি

 

জ্বলে উঠুক কবিতা
কবি শরীফ মোঃ সালমান

কবিতা তুমি জ্বলে উঠো আগ্নেয়গিরির
অগ্নুৎপাতের মত,
তোমার তেজঃ দীপ্ত প্রভায় বীর হয়ে যাক
ভীরু কাপুরষ যত।

কবিতা তোমার পঙক্তিতে পঙক্তিতে
অগ্নি চেতনায় থাক ভরা,
কবিতা তোমার বিভীষিকাময় বিস্ফোরণে
কেপে উঠুক একবার ধরা।

কবিতা তুমি প্রতিবাদ কর পথে পথে
বিপ্লবী কন্ঠে বল কথা,
কবিতা তুমি ভেঙ্গে ফেল মানুষের
য়ুগে যুগের নীরবতা।

কবিতা তুমি ছড়িয়ে দেও পৃথিবীতে
তোমার বিপ্লবের ধারা,
কবিতা তুমি রুখে দাও তাদের
মানবতার বিপক্ষে যারা।

কবিতা তোমার অগ্নি সত্তা চেতনায়
ছাই ভস্ম হোক অনাচার,
কবিতার শক্তিতে ফিরে পাক মানুষ
দৃঢ় পদে দাঁড়াবার।

কবিতা তুমি চির কল্যানকর
বিশ্ব মানবতার হিতে,
উপলব্ধি করি হৃদপিণ্ডের উষ্ণতায়
রক্তের ধমনিতে।

 

কবিতা তুমি
কবি শরীফ মোঃ সালমান

কবিতা তুমি বঞ্চিত জনতার
সোচ্চার কন্ঠ স্বর
দুঃসাহসের স্পর্ধা,
যুগ যুগের যত জমাট ব্যথার
বিভীষিকাময় বিস্ফোরণ,
শাশ্বত কালের প্রেম ভাল বাসা
রিরহ বেদনা জ্বালা যন্ত্রণার
অশ্রুসিক্ত নিরব ক্রন্দন।

কবিতা তুমি স্বর্গীয় পবিত্র পরশ
হৃদয়ের নিভৃত অনুভুতি
স্পন্দন শিহরণ ,
যৌবন রাজ্যের জীবন্ত রনধ্বনি
দুর্বিনেয় যুযুৎসা ,
বিদ্রোহীর ধমনীর উত্তপ্ত বিস্ফোরক
অকুতোভয় প্রাণের আমরণ অংগীকার
বুলেট বিদ্ধ তরতাজা প্রাণের
রক্ত ঝরানো অহংকার ।

কবিতা তুমি প্রতিবাদী যুবকের
সেই বিদ্যুৎ ঝলসানো
বজ্র কন্ঠস্বর ,
কঠোর কঠিন সান্ধ আইন ভাংঙা
দুরন্ত দুর্বার টোকাইয়ের
বিচিত্র বীর্য বিপ্লবী মুষ্টি
সংশপ্তক অভিযান,
ট্যাংক থামানো গদি কাপানো
অপ্রতিরোধ্য মিছিলের স্লোগান ।

কবিতা তুমি বিরহ কাতর
সলাজ নয়নার না বলা কথা
সন্তপ্ত চিত্তের পাথর চাপা দেওয়া
বেদনা ময় অব্যক্ত ব্যথা।
অবগুন্ঠিত ষোড়শী এলোকেশীর
আত্ব সমাহিত অস্পষ্ট
মধুর গুঞ্জন
শারদীয় রাতের স্বপ্ন কাননের
অবাধ বিচরণ।

কবিতা তুমি প্রোষিত ভৃর্তাকার
অহরহ ঘটা অন্তর্দাহ
প্রবাসীর শুন্য হৃদয়ের আকুল আকুতি
অনুভুতি উপলব্ধি ,
মনরাজ্যের মনোজ্ঞ মাথুর
স্বতঃস্ফূর্ত কল্পনা
স্বর্গের সুধা সিক্ত
অমৃত রসনা।

কবিতা তুমি প্রখর রৌদ্র দগ্ধ
অনল অনীল বহা
তপ্ত ধরণীর চৈত্রের দুপুরে
চির প্রশান্তিময়
মমতা মাখা অশ্বত্থের ছায়ায়
ধেনু চরানো রাখাল যুবকের
এলোমেলো ছন্দ হীন গান,
শ্রাবণের অশান্ত স্রোতস্বিনীর
তরংগচ্ছাস কলতান ।

কবিতা তুমি ফাগুন কাননের
প্রস্ফুটিত প্রসুনের
মন কাড়া হাসি ,
গভীর রাতের নিস্তব্ধতা ভাংগা
হৃদয় আন্দোলিত করা
কলকন্ঠের কুহুকুহু ধ্বনি
বিরহ কাতর কোন এক
বিনিদ্রিতার চিত্ত চানঞ্চল্য অস্থিরতা,
বাতায়ন খুলে দুর দিগন্তে
দৃষ্টি রাখা
নির্লিপ্তের নীরবতা ।

কবিতা তুমি হৃদয় নিলয়ে
নীরবে নিভৃতে লালন করা নিরনঞ্জন প্রেম
চির যৌবনা প্রেম ময়ী কোন এক
মর্ত্য দেবীর মানসী মুর্তি
অজান্তে উদাস মনে যাকে স্বরে
বেদনায় ভিজা দু ফোঁটা অশ্রু
গড়িয়ে পড়ে ।

কবিতা তুমি কর্ম ক্লান্ত
হাড় ভাংগা খাটুনি খাটা
খেটে খাওয়া দুঃখ পীড়িত
বিপন্ন মানুষের মলিন বদনের
বেদনাময় চিএ,সকরুণ আর্তি
হন্যমান হা হুতাশ
ক্লান্ত শ্রমিকের বুক ফাটা
আকাশ ছোয়া শ্বাস প্রশ্বাস ।

কবিতা তুমি যুদ্ধ নয় শান্তি
প্রেম ভালবাসা দয়া সেবার
ছন্দ বদ্ধ সুক্তি
অন্যায়ের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ
বিপ্লব আন্দোলন
রনাংগণের রণ উন্মাদনার
রণ ধ্বনি মন্ত্র
শোষিত জনতার সাড়া জাগানো
তমোগ্ন তন্ত্র ।
কবিতা তুমি কবির প্রার্থণা
আরোধনা কল্পনা
ধ্যান মগ্ন ভাব ভরা গান,
মায়াময় জগত সংসারের
ছন্দ ময় রুপ দর্পণ
শান্তির শাশ্বত বাণী
মুক্তির মহা চেতনা
আপামর জনতার জ্বলে উঠার
উত্তপ্ত অনু প্রেরণা ।
(সংরক্ষিত)

কবি শরীফ মোঃ সালমান

সংক্ষিপ্ত পরিচিতিঃ কবি শরীফ মোঃ সালমান ফরিদপুর জেলার বোয়াল মারী থানার গঙ্গানন্দ পুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কবি ও সাহিত্যিক।তিনার তিনটি একক কাব্য ও এগার টি যৌথ কাব্য প্রকাশিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.