...

তাঁর হাসি | কবি বাবুই

তাঁর হাসি
বাবুই

তাঁর হাসি মন কারা
ছিলো মধুময়,
যিনি ছিলেন সেরা মানব
নবী দয়াময়।

ভাগ্য নিয়ে এসেছিলেন
তাঁরা এ ধরায়,
দেখেছিলেন সেই হাসি
মুক্ত যা ছড়ায়।

তিনি ছিলেন দয়ার সাগর
ছিলেন সেরা নবী,
গাছ,তারা,চন্দ্র, সূর্য
সালাম সবই।

আশা নিয়ে মন ভরে
তাকে ভালোবাসি
জান্নাতে কাছে বসে
দেখবো যে হাসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.