দেশ নিয়ে কবিতা | রক্তাক্ত দেশ

 

রক্তাক্ত দেশ
উম্মি হুরায়েরা বিলু

ভুলিনি আবরার, তাহমিদ,
ভুলিনি আবু সাঈদ,
মীর মুগ্ধ, ওসমান হাদি—
কতজন হলো শহিদ।

আর কত খুন ঝরবে বলো
এই বাংলার বুকে?
আর কত মা কাঁদবে বলো
সন্তানহারা শোকে?

আমার সোনার দেশটা কেন
এমন হয়ে গেল?
নিষ্পাপ ঐ শিশুদের আজ
কি জবাব দেবো বলো?

আর কত ভাই করবে বলো
বুকের রক্ত দান?
আর কত খুন ঝরলে পরে
পাবো পরিত্রাণ?

আরো পড়ুনঃ  মায়ার আসল বাস্তবতা কলমে ফাবিহা খানম ছিদ্দিকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *