নববর্ষের গান

নববর্ষের গান
এম আর মাহফুজ  

নতুন বছর নতুন দিন
বাজলো মনে খুশির বিন
জুড়িয়ে গেলো প্রাণ। 
চারিদিকে উঠলো বেজে
নববর্ষের গান! 

ফুল কাননে ফুলের মেলা
ভ্রোমর উড়ে করছে খেলা
পাখির কলতান। 
চারিদিকে উঠলো বেজে 
নববর্ষের গান! 

বিহঙ্গ সব যাচ্ছে উড়ে
মিষ্টি মধুর গানের সুরে
মন করে আনচান। 
চারিদিকে উঠলো বেজে 
নববর্ষের গান! 

বৈশাখ মাসের উদ্দাম ঝড়ে
উৎসব এলো ঘরে ঘরে
ইলিশ মাছের ঘ্রাণ। 
চারিদিকে উঠলো বেজে
নববর্ষের গান! 

আরো পড়ুনঃ  বসন্তের স্পর্শ কলমে ইমরুল হাসান মিশকাত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *