প্রেমের সান্নিধ্য কলমে সাজিয়া আফরিন

প্রেমের সান্নিধ্য
সাজিয়া আফরিন

উদাস দুপুর ফেরারী মন
পাগলা হাওয়ার তরে,,
অহর্নিশি নির্ঘুম কাটে
তোমায় ভেবে মরে।

প্রিয় তুমি একমুঠো রোদ
আমার উঠোন জুড়ে,
তোমায় নিয়ে গানগুলি আজ
বেজে উঠে সুরে।

চিন্তাতে মন জেঁকে বসে
চোখের আড়াল হলে,
হৃদয় আকাশ তারায় ভরে
ভালোবাসি বলে।

স্পর্শে তোমার সজীবতা
প্রাণে সুখের হাসি,
নিঃশ্বাসে মোর মিশে আছো
স্রোতের খেয়ায় ভাসি।

ব্যস্ত জীবন ক্লান্ত দেহে
আলিঙ্গনের স্পর্শ,
স্নিগ্ধ আবেগ পূর্ণিমা চাঁদ
পূর্ণ মনের হর্ষ।

 

আরো পড়ুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য 

আরো পড়ুনঃ  ভবঘুরে কলমে আমির হাসান সাফাত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *