...
বদলে ফেলছ নিজেকে?

বদলে ফেলছ নিজেকে?

বদলে ফেলছ নিজেকে?
মনোরঞ্জন ঘোষাল

গিরগিটি বেনে যাচ্ছো যে?
অমন রঙ বদলে তোমার কী লাভ?
তোমার ছন্দ তাল সব ভুলে গেলে
তোমার কী হবে তা ভেবে দেখেছ কখনও?
তোমার ডামাডোল অবস্থা
তোমার টাপুর টুপুর ধ্বনি, সব বর্ণনার কী হবে?
নতুন করে সব বদলে দিতে হবে নাকি?
মাস ভর বর্ষণ তায় টৈ টুম্বুর জলে ভরার দিন শেষ!
এক ছোবলে ছবির মত এক রাতেই ভরে ফেলছ সব!
এমন কোরো না দেখ
তোমার সেই গভীর স্মৃতি মুছে ফেলোনা এই ভাবে
আন্দটা একটু ভোগ করতে দাও বর্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.