বাবা তুমি কলমে সোনালী

বাবা তুমি
~ সোনালী

বাবা তুমি চাঁদের মতো আলো।
বাবা তুমি গাছের মতো ছায়া।
কখনো তারার মতো টিপ টিপ করে জ্বলো।
কখনো খেলনা বাবার থেকে পাওয়া ভালোবাসা।
কখনো বৃষ্টি হয়ে,কখনো মেঘ, পাতা দিয়ে আগলে রাখা ছায়ার মতো তুমি।
পাহাড়ের চেয়ে বড় তোমার ভালোবাসা।
আকাশের মতো নীল কখনো পাল্টাবে না রং।
আকাশের এক স্থানে তোমারই ভালোবাসা।
তুমি না থাকলে যেন ঝড় উঠে যায়।
হাজারো সমুদ্রে ভালোবাসা ডুববে না।
বাবা তুমি আলোরও দিশা।
বাবা তুমি চাঁদের মতো আলো।
তারার মতো জ্বলে উঠা তুমি এক আলো।

আরো পড়ুনঃ  আলপনা কলমে মোরশেদ আলম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *