মহাবীর কলমে এম নিজাম আল সানি

মহাবীর
এম নিজাম আল সানি

আমি প্রতিবাদী
আমি বিদ্রোহী
আমি মহাপ্রলয়
আমি মুসলমান
আমি খোদার গোলাম
আমি নবীর প্রেমে পাগল
আমি নবীর অপমানে জীবন করিবো বিলীন।
আমি শাহ জালালের সন্তান
আমি শাহ মাখদুমের রেখে যাওয়া বীর
আমি খালিদ বিন ওয়ালিদের তরবারি
আমি নারায়ে তাকবিরের জয়ের ধ্বনি
আমি অন্যায়ের প্রতিবাদকারী ন্যায়ের প্রতীক
আমি সর্বদা রাখি উচ্ছ্বসিত শির।
আমি জাগ্রত মহাবীর
আমি গাই সাম্যের গান
আমি দেই মানবতার শ্লোগান
আমি ধমকা হাওয়া
আমি অমাবস্যার কালো রাত
আমি বজ্রকন্ঠের হুংকার।
আমি সহি না দ্বীনের অপমান
আমি জেগে উঠি প্রতিবাদে
আমি ত্রিশ লক্ষ শহিদের রক্তে কেনা
স্বাধীন সোনার বাংলাদেশ।
আমি পদ্মা মেঘনা যমুনা
আমি বঙ্গপোসাগর
আমি অগ্নিশিখা
আমি জ্বালিয়ে দেবো জালেমের গড়া
প্রাসাদ।
আমি ধ্বংস করে দেবো মানবতাহীন রাজ্য
আমি ফের বাজিয়ে দেবো যুদ্ধের দামামা
আমি আবার রক্ত দেবো
আমি আবার হস্তে অস্ত্র নেবো
আমি আবার যুদ্ধে যাবো
আমি আবার বেঈমান মুক্ত করবো এদেশ
আমি উড়াবো উমরের মত কালেমার পতাকা
আমি গাইবো নবী প্রেমের জয়গান
আমি আবার রাজপথে মন খুলে দেবো
নারায়ের তাকবীরের শ্লোগান।

আরো পড়ুনঃ  আজব স্বপ্ন কলমে নাদিয়া রিফাত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *