মুজিব তোমার নামে কলমে আসলিহান

মুজিব তোমার নামে
আসলিহান

একটি কবিতা লিখেছি
মুজিব তোমার নামে
মরেও অমর তুমি
তোমার কৃতিত্বে।

কত শত ছন্দ লিখেছি
মুজিব তোমার নামে
শত ফুলের সৌরভ
তুমি মোদের গৌরব।

লিখেছি বিজয়ের গান
মুজিব তোমার নামে
তুমি মুক্তি, তুমি স্বাধীনতা
তুমি মোদের জয় গান।

একটি গল্প লিখেছি
মুজিব তোমার নামে
জানি ফিরে আসবে না,
রয়ে যাবে বাংলার ঐতিহ্যে
বাঙালীর প্রাণে প্রাণে।

লিখেছি মহাকাব্য
মুজিব তোমার নামে
৭ই মার্চের ভাষণে,
তোমার অনল ঝরা হুঙ্কার
এখনো কানে বাজে।

লিখেছি উড়োচিঠি
মুজিব তোমার নামে
তুমি ছিলে, তুমি থাকবে
বাংলার বুকে বহমান।

 

আরো পড়ুনঃ  বিবেককে জাগিয়ে তুলো — আফরোজা আফরিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *