হুমু পাখি | কবি উম্মি হুরায়েরা বিলু

হুমু পাখি
উম্মি হুরায়েরা বিলু

তোমায় নিয়ে ছিল কত
এই বুকে আশা,
ভালোবেসে বেঁধে ছিলে
এই বুকে বাসা।

চলে গেলে নিঃস্ব করে
রেখে গেলে স্মৃতি,
সকল ভালোবাসার
করে দিলে ইতি।

জানি না কেমন আছো
ঐ ছোট্ট ঘরে,
চলে গেলে আপনকে
পর করে।

কত শত স্মৃতি প্রিয়
কত শত কথা,
চলে গেলে প্রিয় তুমি
দিয়ে বুকে ব্যথা।

অশ্রু ঝরে আজও
গভীর রাতে,
আশা রাখি দেখা হবে
ঐ জান্নাতে।

উৎসর্গঃ হুমায়েরা আফরিন তোহফা 

আরো পড়ুনঃ  ভুবন গড়ি কলমে আরমান খাঁন ছামির

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *