প্রিয় তুমি কলমে উম্মি হুরায়েরা বিলু

 প্রিয় তুমি
 উম্মি হুরায়েরা বিলু

চলে গেলে প্রিয় তুমি
দূর অজানায়,
জড়িয়ে ছিলে তুমি
মায়া মমতায়।

তুমি ছিলে প্রিয়জন
খুব যে আপন
জড়ালে তোমার গায়ে
সাদা কাফন।

ছিল যে তোমার সাথে
হাজারো স্মৃতি,
স্নেহ ভালোবাসা
মমতা প্রীতি।

বহুদিন হয়ে গেলো
দেখি না তোমায়,
ছেড়ে চলে গেলে যে
দূর অজানায়।

আসবে না ফিরে কভু
জানি যে আমি,
তুমি বুনু ছিলে যে
খুব বেশি দামী।

উৎসর্গঃ ❝হুমায়রা আফরিন তোহফা❞

আরো পড়ুনঃ  তুমি আমার তাসনিয়া ইসলাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *