...

করতে হবে সংগ্রাম কলমে জেসমিন আক্তার শান্তা 

করতে হবে সংগ্রাম
জেসমিন আক্তার শান্তা 

জানতে হবে মানতে হবে
বলতে  হবে কথা
শিখতে হবে লিখতে হবে
বুঝতে হবে তথা।
হাঁটতে হবে দোড়তে হবে
গড়তে হবে সুপথ
ধরতে হবে সত্যের বাণী
হতে হবে যে সৎ
লড়তে হবে সত্যের পথে
হতেই হবে বিজয়
রাখতে হবে যে  মনে বল
ভুলতে  হবে যে ভয়।
কুরআন হাদিস মানতে হবে
করতে হবে আমল
চলতে হবে দ্বীনের পথে
কর্মের পাবে যে ফল।
জাগতে হবে ভোরের বেলায়
পড়তে হবে নামাজ
তুলতে হবে দুহাত তবে
গড়তে হবে সমাজ।
খুলতে হবে আলোর দুয়ার
মেলতে হবে আঁখি
ডাকতে হবে প্রভুর নামে
প্রভাত বেলার পাখি-
ছাড়তে হবে অসৎ কাজ
করতে হবে সংগ্রাম
চড়তে হবে জ্ঞানের গাড়ি
মানতে হবে ইসলাম।
নিয়মিত পড়ুন ও লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.