...

কষ্ট দিতে চাই না কলমে হাবিবুর রহমান

কষ্ট দিতে চাই না
হাবিবুর রহমান

হাটার সময় আমি এমনভাবে হাটি
যেন মাটির বুকে
এক টুকরোও কষ্ট না লাগে,
কারণ আমি কাউকেই
কষ্ট দিতে চাই না ।

আমি মনুষ‍্যের সহিত কথা বলিবার কালে
আসতেই কথা বলি
শ্রোতার কর্ণ যেন ব‍্যথা না পাই
কারণ আমি কাউকেই
কষ্ট দিতে চায় না ।

আমি শিক্ষকতার কালে পড়াইবার সময়
অল্প অল্প পড়াই
জোড়পূর্বক পড়াতে নারাজ
কারণ আমি কাউকেই
কষ্ট দিতে চাই না ।

আমার প্রেমিকাকে ভালোবাসি বলার সময়
তাড়াহুড়া করি নি
ভালোবাসি বলার উত্তর পেতেও জবরদস্তি করি নি
কারণ আমি কাউকেই
কষ্ট দিতে চাই না ।

সমাজ সংসারে আমি খুবই নম্রভাবে থাকি
সর্বদায় নিজের মতোই চলি
কারো পথের মাঝখানে দাড়াই না
কারণ আমি কাউকেই
কষ্ট দিতে চাই না ।

 

নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.